চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ ভারতীয় ক্রিকেট দলের ভেন্যু নির্বাচিত করা হল দুবাইকে। ভারতের সব লিগ ম্যাচের সঙ্গে যদি সেমিফাইনাল ও ফাইনালে পৌঁছয় ভারত তাহলে নকআউট পর্বের খেলাগুলো হবে দুবাইয়ে।
মেলবোর্নে বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্ট শুরুর মাত্র কয়েকদিন আগে টিম ইন্ডিয়ার সামনে চোট আতঙ্ক। নেট সেশনের সময় অধিনায়ক রোহিত শর্মা হাঁটুতে আঘাত পেয়েছিলেন বলে জানা গিয়েছে।
রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গেই ভারতীয় ক্রিকেটে শেষ হল একটা যুগের। বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৪-এর তৃতীয় টেস্ট শেষেই তাঁর জীবনের বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন তিনি।
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালে জায়গা করে নেওয়ার দৌড়ে রয়েছে চার দল -- দক্ষিণ আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা। বর্তমানে, দক্ষিণ আফ্রিকা ডব্লিউটিসি টেবিলের শীর্ষে রয়েছে ।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে রোহিত শর্মার ব্যাটিং পজিশন নিয়ে জল্পনা চলছেই। তিনি প্রথম টেস্ট ম্যাচ খেলতে পারেননি, তাঁর দ্বিতীয় সন্তানের জন্মের কারণে।
বর্ডার -গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জেতার জন্য কোনও সুযোগ হাতছাড়া করতে চাইবেন না রোহিত শর্মা। কিন্তু তার রীতিমতো জটিল পরিস্থিতি তৈরি হল ভারতীয় শিবিরে।
অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের বোলিং ডিপার্টমেন্টকে শক্তিশালী করতে মরিয়া টিম ম্যানেজমেন্ট। তাদের হাতে একটাই পরিবর্ত, পেসার মহম্মদ শামি। কিন্তু তাঁকে নিয়ে জল্পনা অব্যাহত। বিশেষ করে রোহিত শর্মার মন্তব্যের ফলে শামির দলৈ যোগ দেওয়া ঘিরে নতুন করে সংশয় দেখা দিয়েছে।
ভারতের হেড কোচ গৌতম গম্ভীর দেশ থেকে ফিরে মঙ্গলবার অস্ট্রেলিয়ায় রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের সঙ্গে আবার যোগ দেবেন। গম্ভীর ব্যক্তিগত কারণে প্রথম টেস্টের পর দেশে ফিরে এসেছিলেন। তবে বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টের আগে যে তিনি ফিরে যাবেন তেমনটাই...
টপ-অর্ডার তারকা ব্যাটার শুভমান গিল তাঁর বাঁ হাতের বুড়ো আঙুলে ফ্র্যাকচারের কারণে প্রথম ম্যাচে খেলতে পারবেন না। শনিবার ভারতীয় দলের জন্য এই খবর একটি বড় ধাক্কা।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়েছে যে আগামী বছর অনুষ্ঠিত হতে চলা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল পাকিস্তান সফর করবে না।
