Cart Total Items (0)

Cart

All Sports India
এশিয়া কাপে আসন্ন ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রম তাঁর মতামত জানিয়েছেন। পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা সত্ত্বেও ভারত টুর্নামেন্টে অংশ নিতে রাজি হয়েছে।
ভারতের পরবর্তী ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে শ্রেয়স আইয়ারই এগিয়ে রয়েছেন। সম্প্রতি তাঁকে এশিয়য়া কাপ দলে না রাখার কারণে ‌নির্বাটকদের প্রভূত সমালোচনার মুখে পড়তে হয়েছে।
২০২৫ সালের এশিয়া কাপের জন্য ভারতের দলে বেশ কিছু চমকপ্রদ নির্বাচন দেখা গেল, যা বিসিসিআই প্রধান নির্বাচক অজিত আগরকর এবং টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব মঙ্গলবার ঘোষণা করে দিলেন।
২০২৫ সালের এশিয়া কাপের জন্য ভারতের দল ঘোষণা শুধু সময়ের অপেক্ষা, কিছু সাহসী নির্বাচন দেখা যেতে পারে এবারের এশিয়া কাপ দলে বলে মনে করা হচ্ছে।
২০২৫ সালের এশিয়া কাপের দল নির্বাচনের আগে থেকেই ভারতীয় টি-টোয়েন্টি দলে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে, কারণ ফাস্ট বোলার যশপ্রীত বুমরাহ মহাদেশীয় টুর্নামেন্টের জন্য তাঁর উপস্থিতি নিশ্চিত করেছেন।
ভারতীয় ক্রিকেট দল যদি তাদের দুই স্থায়ী ওপেনার নিয়েই এগিয়ে যেতে চায় তাহলে ২০২৫ সালের এশিয়া কাপের জন্য শুভমান গিলের নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে।
স্মরণীয় ইংল্যান্ড সফরের পর এশিয়া কাপ হবে ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী বড় অ্যাসাইনমেন্ট। সংবাদ সংস্থা পিটিআই-এর এক প্রতিবেদন অনুসারে, অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচন কমিটি ১৯ বা ২০ অগস্ট এশিয়া কাপের জন্য দল নির্বাচন করতে পারে বলে মনে করা হচ্ছে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) ২ অগস্ট, শনিবার এশিয়া কাপ ২০২৫-এর সম্পূর্ণ সময়সূচী এবং ভেন্যু প্রকাশ করেছে। টুর্নামেন্টটি ৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা এবং ১৪ সেপ্টেম্বর দুবাইতে অতিপ্রত্যাশিত ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ ঘোষণার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। তবে, শীর্ষস্থানীয় সূত্রগুলি নিশ্চিত করেছে যে ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকা এই হাইপ্রোফাইল লড়াইটি বাতিল করা হবে না।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নকভি নিশ্চিত করেছেন যে ২০২৫ সালের এশিয়া কাপ একটি হাইব্রিড মডেলে সংযুক্ত আরব আমিরশাহীতে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত হবে।