ব্রিজ ভূষণের বিরুদ্ধে যৌন শোষণের অভিযোগ উঠেছে এবং কুস্তিগিররা তাঁর গ্রেপ্তারের দাবি তুলেছেন। ইতিমধ্যে, ভারতের পদক বিজয়ীরা ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের সমর্থন পেয়েছে।
বিশ্ব কুস্তি সংস্থার পরে এ বার বিক্ষোভকারী কুস্তিগিরদের নিয়ে উদ্বেগ প্রকাশ করল আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি। বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগটদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারতীয় কুস্তি সংস্থাকে নির্দেশ দিয়েছে তারা।
কুস্তিগিরদের দাবি না মানলে চারদিক থেকে দিল্লি সীমান্ত ঘেরাও করার হুমকি দিয়েছেন কৃষকেরা। সেই সঙ্গে দিল্লিতে দুধ ও সব্জির জোগান বন্ধ করারও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। মঙ্গলবার সন্ধ্যায় মুজফ্ফরনগরে একটি বৈঠক করেন কৃষক নেতারা। তার পরই এই সিদ্ধান্তের কথা জানিয়েছে...
কুস্তিগিরদের লড়াই-এ এবার মুখ খুলল বিশ্ব কুস্তি সংস্থা। মঙ্গলবার যন্তর মন্তরে বিক্ষোভের সময় ভারতের শীর্ষ কুস্তিগিরদের আটকে দেওয়ার ঘটনাকে নিন্দা করেছে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং।
গঙ্গায় সমস্ত পদক বিসর্জন দিতে চলেছেন কুস্তিগিরেরা। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় হরিদ্বারে পদক বিসর্জন দেবেন তাঁরা। এমনটাই জানালেন সাক্ষী মালিক, বিনেশ ফোগট, বজরং পুনিয়ার মতো কুস্তিগির।
কুস্তিগিরদের শান্তিপূর্ণ আন্দোলন নিয়ে আরও কঠোর অবস্থান নিল দিল্লির পুলিশ প্রশাসন। জানিয়ে দেওয়া হয়েছে, দিল্লির যন্তর মন্তরে আর ধর্না দিতে পারবেন না কুস্তিগিররা।
এবার পুরো দেশজুড়ে বড় আকারে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কুস্তিগিররা। শুধু যন্তর মন্তরে নিজেদের আটকে না রেখে নিজেদের উপস্থিতি বাড়াতে পদক্ষেপ নিতে চলেছে। তারই প্রথম ধাপ তাঁরা নেবেন ২৮ মে। ওইদিন নতুন সংসদ ভবনের সামনে মহাপঞ্চায়েত করার সিদ্ধান্ত নিয়েছেন...
