রবিবার রাতে যে ভাবে শেষ মুহূর্তে গোল করে বেঙ্গালুরু এফসি-কে আইএসএল ফাইনালে তুলেছিলেন সুনীল ছেত্রী, সোমবার ঠিক সেভাবেই শেষ মুহূর্তের গোলে শিল্ডজয়ী মোহনবাগান সুপার জায়ান্টকে ফাইনালে তুললেন তাদের ২৪ বছর বয়সী মিজো মিডফিল্ডার লালেঙমাউইয়া রালতে, ভারতীয় ফুটবলে যিনি জনপ্রিয়...
টানা এক ডজন ম্যাচে অপরাজিত থাকার পর গত ম্যাচে, অর্থাৎ, সেমিফাইনালের প্রথম লেগে হারতে হয়েছে চলতি আইএসএলের লিগশিল্ড জয়ী মোহনবাগান সুপার জায়ান্টকে। তাও আবার শেষ মুহূর্তের গোলে।
ছুটি কাটিয়ে ফিরে শুরুটা ভালই করে দিল মোহনবাগান। ঘরের মাঠে হেডকোচহীন জামশেদপুরের বিরুদ্ধে শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের দখল নিজেদের কাছেই রাখলেন মোহনবাগান প্লেয়াররা।
পুরো দল ছুটি কাটালেও লিস্টন, মনবীরদের কিন্তু সেই সময়টা কেটেছে ভারতীয় দলের শিবিরে। ফিফা ফ্রেন্ডলিতে মালয়েশিয়ার বিরুদ্ধে ভারতীয় দলে ছিলেন মোহনবাগানের একাধিক প্লেয়ার।
ছুটি কাটিয়ে বেশ ফুরফুরে মেজাজে পুরো মোহনবাগান টিম।ন অনুশীলনও করছে বেশ কয়েকদিন ধরেই। সাধারণত অনুশীলন ১৫ মিনিটের বেশি দেখতে দেওয়া হয় না।
ক্রমতালিকার এক নম্বরে থেকে লিগ শেষ করাই যে এখন মোহনবাগান শিবিরের একমাত্র লক্ষ্য, তা এখন প্রায় রোজই মনে করিয়ে দিচ্ছেন তাদের স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাস।
আইএসএল ২০২৩-২৪-এ এখনও একটিও ম্যাচ হারেনি হুয়ান ফেরান্দোর দল। চার ম্যাচে চার জয় নিয়ে এখন লিগ টেবলের মাথায় তারা। এএফসি কাপে শেষ ম্যাচে আটকে যেতে হয়েছিল গঙ্গাপাড়ের দলকে।
এএফসি কাপের ম্যাচে পায়ে চোট পাওয়ার ফলে তাঁদের নির্ভরযোগ্য সেন্ট্রাল ডিফেন্ডার আনোয়ার আলি-কে যে একাধিক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতেই হবে, তা জানিয়ে মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হুয়ান ফেরান্দো জানিয়ে দিলেন, চোট কতটা গুরুতর, তার ওপর নির্ভর করছে, এখন...
