বাংলার ফুটবল দলগুলোতে বাঙালি ফুটবলের অভাব নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছে। কিন্তু তাতে পরিস্থিতির পরিবর্তন হয়নি। বরং ক্রমশ কমছে বাঙালি ফুটবলারের সংখ্যা। হারিয়ে যাচ্ছে ভীন রাজ্যের প্লেয়ারদের ভিড়ে।
সম্প্রতি বাংলাার ফুটবলে শুধুই হতাশা। নেই কোনও বাঙালি ফুটবলার। ইস্টবেঙ্গল, মোহনবাগানের দিকে তাকালে দেখা যাবে নিয়মিত খেলছেন এমন বাঙালি এই দুই দলে রয়েছেন একজন করে। মোহনবাগানের শুভাশিস বোস আর ইস্টবেঙ্গলের শৌভিক চক্রবর্তী।
ইন্ডিয়ান সুপার লিগের বঙ্গ ফুটবলারদের তালিকায় তিনি থাকলেও গত মরশুম পর্যন্ত তারকা হয়ে উঠতে পারেননি। কিন্তু চলতি মরশুমে শৌভিক চক্রবর্তী-কে তারকার তকমা দিয়েছেন ইস্টবেঙ্গলের সমর্থকেরা।
