by admin January 30, 2025 আইএসএল, ফুটবল ইনভেস্টরদের প্রচেষ্টায় সিদ্ধান্ত বদল মহমেডান কোচ আন্দ্রে চেরনিশভের! একদিনেই সিদ্ধান্ত বদলালেন মহামেডান এসসির হেড কোচ আন্দ্রে চেরনিশভ। বুধবারই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন তিনি। তিন মাসের বকেয়ার পাশাপাশি আরও বেশ কিছু অভিযোগ এনেছিলেন ক্লাব কর্তা থেকে ইনভেস্টরদের বিরুদ্ধে।