Cart Total Items (0)

Cart

All Sports India
পাকিস্তানের ক্রিকেট কর্মকর্তারা এই বছরের এশিয়া কাপ শ্রীলঙ্কায় স্থানান্তরের বিরোধিতা করেছেন। সেই সঙ্গে পিসিবি স্পষ্ট করে দিয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল তাদের প্রস্তাব গ্রহণ না করলে, তারা এশিয়া কাপ বয়কট করার চিন্তাভাবনা শুরু করে দিয়েছে।
নিরপেক্ষ ভেনুতে এশিয়া কাপ আয়োজন নিয়ে জোর আলোচনা চলছে। এদিকে ওডিআই বিশ্বকাপ নিয়ে পাকিস্তানও ভারতের উপর পাল্টা চাপ সৃষ্টি করতে চাইছে।
এশিয়া কাপ আয়োজন করতে চলেছে পাকিস্তান। কিন্তু ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে না। রোহিত শর্মারা খেলবে অন্য দেশে। তবে কোন দেশে ভারতীয় দল খেলবে তা এখনও ঠিক হয়নি।