কেরিয়ারের সেরা র্যাঙ্কে পৌঁছালেন ভারতীয় ব্যাডমিন্টনের পরিচিত মুখ সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। বিডব্লু এফের ক্রমতালিকা অনুযায়ী তাঁদের র্যাঙ্কিং পাঁচ।
স্পেন মাস্টার্সের ফাইনাল থেকে বিদায় নিতে হল পিভি সিন্ধুকে। বছরের প্রথম খেতাবের কাছে এসেও ফিরে আসতে হল তাঁকে।
বিডব্লুএফ প্রকাশিত সাম্প্রতিক ক্রমতালিকায় প্রথম দশের বাইরে চলে গিয়েছেন সিন্ধু। গত সপ্তাহেই সুইস ওপেন থেকে ছিটকে গিয়েছিলেন। শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয়েছিলেন তিনি। তারপরেই র্যাঙ্কিংয়ে পিছিয়ে পরলেন তিনি।
