শুরু ২০০৮ সাল। আইপিএল-এর প্রথম মরসুম থেকেই খেলছেন তিনি। তখন থেকেই চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। দেখতে দেখতে ১৬ বছর কেটে গেল।
আইপিএলে ম্যাচ গড়াপেটায় তাঁর নাম জড়ানোয় এক আইপিএস অফিসারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন মহেন্দ্র সিংহ ধোনি। মাদ্রাজ হাইকোর্ট জানিয়েছে, ১৫ জুন, বৃহস্পতিবার ধোনির মামলার শুনানি হবে।
এবার মে মাসে কেকেআরের সেই নজিরকে ছাপিয়ে গেল চেন্নাই সুপার কিংস। সিএসকে এক্ষেত্রে টেক্কা দিল প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটিকেও। চেন্নাইয়ের কাছে পিছিয়ে পড়তে হয় এফসি বার্সেলোনা ও লিভারপুল এফসিকেও।
চেন্নাই সুপার কিংস দলের হয়ে পঞ্চম আইপিএলের শিরোপা জিতেছেন ভারতের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারতের হয়ে প্রায় সবকটি আইসিসি ট্রফি জিতেছেন তিনি।পঞ্চম শিরোপা জয়ের রাতেই তিনি জানিয়ে দিয়েছেন আরও একটি মরশুমে খেলতে চান।
এটাই কি শেষ? তিনি ফিরছেন, ২০২৪ সালের আইপিএলে ফিরছেন তিনি। নিজের পঞ্চম আইপিএল ট্রফি জেতার পর কার্যত স্পষ্ট করে দিলেন মহেন্দ্র সিং ধোনি।
ফাইনালে ২১৫ রানের চাপ যথেষ্ট বেশি। কিন্তু মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস দেখাল, লক্ষ্য কঠিন হলেও অসম্ভব নয়। বৃষ্টির দাপটে প্রায় ২ ঘণ্টা খেলা বন্ধ থাকলেও ছন্দ নষ্ট হয়নি চেন্নাইয়ের ব্যাটারদের। ২০ ওভারের খেলা কমে দাঁড়ায় ১৫ ওভারে।...
আইপিএল ২০২৩ শিরোপা লড়াই-এর ম্যাচটি এবার সোমবার চেন্নাই সুপার কিংস এবং গুজরাত টাইটানসের মধ্যে অনুষ্ঠিত হবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল রিজার্ভ ডেতেও যদি ম্যাচ না হয়, তাহলে ফলাফল কী হবে? আমদাবাদে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এমন পরিস্থিতিতে...
আইপিএলের ইতিহাসে এই প্রথমবার বৃষ্টির জন্য হল না ফাইনাল ম্যাচ। গড়াল রিজার্ভ ডেতে। রবিবার আইপিএলের ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল গুজরাট টাইটানস এবং চেন্নাই সুপার কিংসের।
আইপিএল ফাইনালে আজ মুখোমুখি চেন্নাই ও গুজরাত।মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস আইপিএলের দ্বিতীয় সফল দল। চার বার আইপিএল ট্রফি জিতেছেন ধোনিরা। উল্টো হার্দিক পাণ্ড্যর গুজরাত টাইটান্স প্রথম বার আইপিএল খেলতে নেমেই ট্রফি জিতেছিল গত বছর।
চেন্নাইয়ের মাঠে প্রথম কোয়ালিফায়ারে মহেন্দ্র সিংহ ধোনিদের কাছে হেরেছেন হার্দিক পান্ডিয়ারা। ঘরের মাঠে ফাইনালে প্রতিপক্ষ হিসাবে সেই চেন্নাইকে পেয়ে উত্তেজিত হার্দিক।
