Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ  গত এপ্রিল মাসে ফেসবুক ইন্টারাকশনের নিরিখে বিশ্বের সেরা তিনটি স্পোর্টস টিমের মধ্যে জায়গা করে নেয় কলকাতা নাইট রাইডার্স। এবার মে মাসে কেকেআরের সেই নজিরকে ছাপিয়ে গেল চেন্নাই সুপার কিংস। সিএসকে এক্ষেত্রে টেক্কা দিল প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটিকেও। চেন্নাইয়ের কাছে পিছিয়ে পড়তে হয় এফসি বার্সেলোনা ও লিভারপুল এফসিকেও।

মে মাসে সব থেকে বেশি ফেসবুক ইন্টারাকশনের নিরিখে সারা বিশ্বের স্পোর্টস টিমগুলির মধ্যে দ্বিতীয় স্থানে থাকে চেন্নাই সুপার কিংস (৩০.২ মিলিয়ন)। যথারীতি এক নম্বরে থাকে স্প্যানিশ ফুটবল জায়ান্ট রিয়াল মাদ্রিদ (৩১.৬ মিলিয়ন)। সুতরাং বলাই যায় যে, অল্পের জন্য খর্ব হওয়ার হাত থেকে বেঁচে গেল রিয়াল মাদ্রিদের আধিপত্য।

এই নিরিখে মে মাসের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি (২৭.৯ মিলিয়ন)। তাদের ঠিক পিছনে তালিকার চার নম্বরে থাকে বার্সেলোনা (২৪.২ মিলিয়ন)। পাঁচ নম্বরে জায়গা করে নেয় প্রিমিয়র লিগের হেভিওয়েট ক্লাব লিভারপুল (১৪.৯ মিলিয়ন)।

মে ২০২৩এর ফেসবুক ইন্টারাকশনের নিরিখে বিশ্বের সেরা পাঁচটি স্পোর্টস টিম:-
. রিয়াল মাদ্রিদ (৩১. মিলিয়ন)
. চেন্নাই সুপার কিংস (৩০. মিলিয়ন)
. ম্যাঞ্চেস্টার সিটি (২৭. মিলিয়ন)
. এফসি বার্সেলোনা (২৪. মিলিয়ন)
. লিভারপুল এফসি (১৪. মিলিয়ন)

এই ছোট্ট পরিসংখ্যানেই প্রমাণিত হয়ে যায়, চেন্নাই সুপার কিংসের বিশ্বজোড়া ফ্যানবেস কত পোক্ত। উল্লেখ্য, এবছর ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ফাইনালে গুজরাট টাইটানসকে হারিয়ে পঞ্চমবারের মতো আইপিএলের ট্রফি ঘরে তোলে চেন্নাই সুপার কিংস।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *