যুবভারতীর গ্যালারি জুড়ে জ্বলল মশাল, উঠল হুঙ্কার, "জয় ইস্টবেঙ্গল"। এই শীতের বৃষ্টিভেজা শহরেও গ্যালারি মাতালেন প্রায় ১৭ হাজার সমর্থক। দু’ম্যাচ পর আবার দলে ফিরলেন ইস্টবেঙ্গলের অন্যতম ভরসা দিমিত্রিয়স দিয়ামান্তাকস।
মরশুমের শুরুতে ডুরান্ড কাপের ফাইনালে জিততে পারেনি ইস্টবেঙ্গল এফসি । এ বার মরশুমের মাঝামাঝি সুপার কাপের ফাইনাল থেকে একধাপ দূরে তারা।
