আইএসএল ২০২৩-২৪-এর ফিরতি লেগের ডার্বি আয়োজনের দায়িত্ব ইস্টবেঙ্গলের। কিন্তু এই ম্যাচ নিয়ে জটিলতা যেন কিছুতেই কাটতে চাইছে না।
আইএসএল-এর দ্বিতীয় ডার্বি নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা তুঙ্গে। ডার্বির দিনক্ষণ ঘোষণা হওয়ার বেশ কয়েকদিন পর ঘোষণা হয় তৃনমূল কংগ্ৰেসের ব্রিগেড সমাবেশ।
