অলস্পোর্ট ডেস্ক: আইএসএল ২০২৩-২৪-এর ফিরতি লেগের ডার্বি আয়োজনের দায়িত্ব ইস্টবেঙ্গলের। কিন্তু এই ম্যাচ নিয়ে জটিলতা যেন কিছুতেই কাটতে চাইছে না। ক্রীড়ামন্ত্রী থেকে আদালত সবাইকে এই ডার্বিতে জরিয়ে পড়তে হয়েছে। তাাতেও মিটছে না সমস্যা। এককদিন আগেই ডার্বির টিকিট নিয়ে প্রশ্ন তুলে বয়কটরে ডাক দিয়েছিল মোহনবাগান ক্লাব। তারা জানিয়ে দিয়েছিল তারা কোনওটিকিট তুলবে না এবং ক্লাব থেকে কোনও টিকিঠ বিক্রি করা হবে না। কারণ দুই ক্লাবের জন্য দুই রকমের টিকিটের দাম।
এই মর্মে প্রেস বিজ্ঞপ্তি জারি করে দিয়ে মোহনবাগান ক্লাব ডার্বির টিকিট বয়কট করার পাশাপাশি মাঠে না যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্ত বদল হচ্ছে কি না তা শুক্রবার রাতের প্রেস বিজ্ঞপ্তি থেকে বোঝা যায়নি। তবে ইস্টবেঙ্গলের সব বক্তব্যকে মিথ্যে বলে দাবি করা হয়েছে মোহনবাগানের তরফে। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে ইস্টবেঙ্গল প্রেস বিজ্ঞপ্তিতে যা লিখেছে তার সবটাই মিথ্যে কথা।
মোহনবাগানের তরফে বলা হয়েছে, “ইমামি ইস্টবেঙ্গল যে বিজ্ঞপ্তি জারি করেছে সেটা তাদের অফিশিয়ালি ম্যাচ বয়কটের ডাকের পাশাপাশি সিটি সিভিল কোর্টের অর্ডার এবং ক্রীড়ামন্ত্রীর অনুরোধের কারণে।” এছাড়া ইস্টবেঙ্গলের তরফে মোহনবাগানের উপর আগের ডার্বি নিয়ে যে অভিযোগ জানানো হয়েছে সেটাকেও মিথ্যে বলা হয়েছে। এখানে লেখা হয়েছে, “ইস্টবেঙ্গল যে অবিযোগ এনেছে সেটা পুরোপুরি মিথ্যে। ৩ ফেব্রুয়ারি ২০২৪ আইএসএল-এর প্রথম লেগের ম্যাচে আমরা একসঙ্গে অনেক টিকিট বিক্রি করেছিলাম এবং ক্লাবের সদস্যদের সেই টিকিটের উপর কিছু ছাড় দেওয়া হয়েছিল। সমর্থকদের জন্য টিকিটের মূল্য একই ছিল।”
এর পর মোহনবাগানের প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “আমরা সবাই খুব ভাল করে জানি যে আদালত ও রাজ্য ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আয়োজক ক্লাবকে কী নির্দেশ দিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও ৮ মার্চ রাত ৮.৩০ পর্যন্ত অনলাইন টিকিট প্ল্যাটফর্ম বুক মাই শো-তে দাামের কোনও পরিবর্তন দেখতে পাইনি। এবং ইস্টবেঙ্গল ক্লাবের তরফে কোও যোগাযোগ করা হয়নি এটা বলার জন্য যে তারা মোহনবাগান গ্যালারির টিকিট অনলাইন না অফ লাইনে সমান দামে বিক্রি করবে।”
এর সঙ্গে শেষ লাইনে বলা হয়েছে, “যে কারণে মনে হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তা পুরোপুরি মিথ্যে।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
