Cart Total Items (0)

Cart

All Sports India
হরিয়ানার খাপ পঞ্চায়েতের নেতারা কুস্তিগিরদের সমর্থনে এবং আন্দোলনের পরবর্তী রূপরেখা তৈরি করতে মহাপঞ্চায়েত বসায়। সেখানে খাপ নেতা এবং কৃষকনেতাদের নিয়ে ৩১ জনের একটি কমিটি তৈরি হয়েছে। এই কমিটিই আন্দোলনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
উত্তরপ্রদেশ, রাজস্থান, পঞ্জাব এবং হরিয়ানা থেকে হাজার হাজার কৃষক রওনা দিয়েছেন দিল্লি অভিমুখে। যন্তর মন্তরে ধর্নারত জাতীয় স্তরের কুস্তিগিরদের পাশে দাঁড়াবেন তাঁরা।