Cart Total Items (0)

Cart

All Sports India
ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর বুধবার ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দল থেকে শ্রেয়াস আইয়ারের বাদ পড়ার বিষয়ে প্রশ্নগুলি এড়িয়ে গেলেও আহমেদাবাদে ৩ জুন আইপিএল ফাইনালে দেশের সশস্ত্র বাহিনীর প্রধানদের আমন্ত্রণ জানানোর জন্য বিসিসিআই-এর প্রশংসা করেন।
ঘরোয়া ক্রিকেট না খেলার শাস্তি হিসেবে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পাশাপাশি দীর্ঘ দের বছর জাতীয় দলের বাইরে রেখে দেওয়া হয়েছিল তাঁকে ঘরোয়া ক্রিকেটে খেলা সত্ত্বেও। তবে তিনি ফিরেছেন এবং রাজার মতই ফিরেছেন। শ্রেয়াস আইয়ার প্রমাণ করেছেন যে...
নিউজিল্যান্ডের লাইন-আপে পাঁচজন বাঁ-হাতি ব্যাটারের উপস্থিতির মধ্যেই বিশ্রাম দেওয়াই হতে পারে মহম্মদ শামিকে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে মহম্মদ শামির সামান্য সমস্যা ভারতীয় টিম ম্যানেজমেন্টকে রবিবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে বাঁহাতি পেসার আর্শদীপ সিংকে খেলাতে বাধ্য করতে পারে।
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের জায়গা নিশ্চিত। গত সপ্তাহে দুবাইয়ে প্রতিবেশী বাংলাদেশ এবং চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে সহজ জয় তুলে নিয়েছে রোহিত শর্মা অ্যান্ড ব্রিগেড।
টস হেরে প্রথমে বোলিং পেয়েছিল ভারত। যদিও ভারত অধিনায়ক রোহিত শর্মার কথায়, টস জিতলেও তারা পরেই ব্যাট করার সিদ্ধান্ত নিতেন এবং সেটা কেন তা শুরু থেকেই বুঝিয়ে দিলেন ভারতীয় বোলাররা। বল হাতে প্রথম ওভারে শামি আর দ্বিতীয় ওভারে হর্ষিত...
২০২৫-এর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়ে গিয়েছে হই হই করে আয়োজক দেশ পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে। টুর্নামেন্টের ফেভারিট ভারত বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মেঘলা আবহাওয়ার মধ্যেই বাংলাদেশের বিরুদ্ধে তাদের গ্রুপ এ অভিযান শুরু করবে।
বিরাট কোহলি, রোহিত শর্মা এবং ভারতীয় ক্রিকেট দলের অন্যান্য তারকাদের জন্য বড় স্বস্তির খবর দিল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। দুবাইতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন দলের সদস্যদের তাদের পরিবারকে তাদের সঙ্গে থাকার অনুমতি দিয়েছে বলে জানা...
ঋষভ পন্থ না কেএল রাহুল? ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের উইকেটের পিছনে? এই নিয়ে ডিবেট শুরু করে দিয়েছিলেন স্বয়ং কোচ গৌতম গম্ভীরই। তাঁর পছন্দের তালিকায় যে পন্থকে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন রাহুলই তার তিনি স্পষ্ট করেই জানিয়ে দিয়েছিলেন।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর মাত্র কয়েকদিন আগেই বাবার মৃত্যুর কারণে টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নি মর্কেলকে দুবাই থেকে দেশে ফিরতে হল। মর্কেল ভারতীয় দলের অন্যান্য সদস্যদের সঙ্গে ১৫ ফেব্রুয়ারি দুবাই পৌঁছেছিলেন এবং দলের সঙ্গে আবেশ কিছু অনুশীলন সেশনেও...
সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও সামনে এসেছে যা হাস্যকর, আবার অদ্ভুতও। টিম ইন্ডিয়ার ত্রয়ী বিরাট কোহলি, রোহিত শর্মা এবং কেএল রাহুল এই ঘটনা ঘটিয়েছেন ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে পরাজিত করার পরে ওডিআই সিরিজের ট্রফি নিয়ে উচ্ছ্বাসের পর তার মাঠেই ভুলে...