Cart Total Items (0)

Cart

All Sports India
ফরাসি ওপেন জিতে নিজের সিংহাসন পুনরুদ্ধার করলেন নোভাক জকোভিচ। টেনিসে পুরুষদের সিঙ্গলস ক্রমতালিকায় ৩ থেকে ১ নম্বরে উঠে এসেছেন তিনি। অন্য দিকে দীর্ঘ দিন কোর্টের বাইরে থাকায় ক্রমতালিকায় ১০০-র বাইরে বেরিয়ে গিয়েছেন রাফায়েল নাদাল।
চোটে কাবু রাফায়েল নাদাল। তাই আসন্ন ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন এই টেনিস তারকা। শুধু ফরাসি ওপেনেই নয়, একই সঙ্গে উইম্বলডন থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফলে লাল মাটির কোর্টে এই মুহূর্তে দেখা যাবে না নাদালকে।