Cart Total Items (0)

Cart

All Sports

নিজস্ব সংবাদদাতাঃ সদ্য শেষ হয়েছে কাতার বিস্বকাপের আসর। আবার ফের চার বছর পর ২০২৬ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করা হবে। ফিফা বিশ্বকাপে বিভিন্ন দেশের ক্লাবের হয়ে খেলা ফুটবলারদের ছাড়তে ক্ষতিপূরণ দেওয়া হয়। ২০২৬ ও ২০৩০ সালে সেই ক্ষতিপূরণের অঙ্ক ঘোষণা করা হল ফিফার তরফ থেকে। এইবারে যা বৃদ্ধি পাচ্ছে ৭০ শতাংশ।

প্রসঙ্গত, যেখানে ক্লাবগুলোকে ফুটবলার ছাড়তে ফিফার তরফে মোট ৩৫৫ মিলিয়ন ডলার অর্থ ক্ষতিপূরণ বাবদ দেওয়া হবে! এর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ এবং ২০২২ কাতার বিশ্বকাপে ধার্য হওয়া ক্ষতিপূরণের অঙ্কের তুলনায় যা অনেকটাই বেশি। আগের বিশ্বকাপে ক্ষতিপূরণ বাবদ দেওয়া হয়েছিল ২০৯ মিলিয়ন ডলার।এই ক্ষতিপূরণের অঙ্ক দেওয়া হবে পুরুষদের ফুটবল বিশ্বকাপেই। মহিলা ফুটবল বিশ্বকাপের জন্য ক্লাবগুলোর ক্ষতিপূরণের অঙ্ক এখন ঐ ফিফার তরফে জানানো হয়নি।

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে সোমবার ইসিএ জেনারেল অ্যাসেম্বলিতে নয়া মৌ স্বাক্ষরিত হয়েছে। সেখানেই এই নয়া ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে সম্মত হয়েছে দুই পক্ষ। তবে ক্লাব বিশ্বকাপ ফুটবল ২০২৫ সালের পর থেকে পর পর চার বছর করার সিদ্ধান্তের বিরোধিতা করা হয়েছে স্প্যানিশ লা লিগার তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *