ঈশান কিষান
অলস্পোর্ট ডেস্কঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে জায়গা হল না ঋদ্ধিমান সাহার। বরং কেএল রাহুলের পরিবর্ত হিসেবে ইষান কিষানের নাম ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। তিনি যে ঋদ্ধির থেকে খুব ভালো ফর্মে আছেন, তেমন নয়। আইপিএলে এখনও পর্যন্ত ১০ ম্যাচে ২৯৩ রান করেছেন ইশান। এছাড়াও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্ট্যান্ডবাই হিসেবে রুতুরাজ গায়কোয়াড়, মুকেশ কুমার এবং সূর্যকুমার যাদবের নাম ঘোষণা করা হয়েছে।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে চোট পেয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেও ছিটকে গিয়েছে রাহুল। তাঁর পরিবর্ত কে হবেন, তা নিয়ে জল্পনা চলছিল। ভালো ফর্মে থাকায় অনেকেই ঋদ্ধিকে দলে নেওয়ার পক্ষে ছিলেন। তাঁদের বক্তব্য, এখনও পর্যন্ত টেস্টে যতবার সুযোগ পেয়েছে, তাতে ব্যাটিংয়ে তো কিছু করতে পারেননি। উইকেটকিপিংয়েও যথেষ্ট ফাঁক ধরা পড়েছে। সেখানে ঋদ্ধি রান পাচ্ছেন। আর কিপিংয়ের নিরিখে এখনও দেশের সেরা খেলোয়াড় হলেন ঋদ্ধি।
মুম্বই ইন্ডিয়ান্সের বাঁ-হাতি ইশানকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেইসঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে দুই ব্যাটার – রুতুরাজ এবং সূর্যকুমারকে রেখেছে বিসিসিআই। অন্যদিকে, স্ট্যান্ডবাই তালিকায় বাংলার পেসার মুকেশকে রাখা হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, চোটের জন্য জয়দেব উনাদকাটও ছিটকে যেতে পারেন বলে আশঙ্কা সেই পরিস্থিতিতে বিকল্প হিসেবে মুকেশকে তৈরি রেখেছে বিসিসিআই।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
