Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: বর্তমান সময়ে আর্থিক কেলেঙ্কারির ফাঁদে পড়াটা খুব স্বাভাবিক হয়ে উঠছে। এমনকি সবচেয়ে হাই-প্রোফাইল ব্যক্তিত্বদের অনলাইনে আর্থিক কেলেঙ্কারির শিকার হওয়ার গল্প সামনে আসছে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর, যিনি একজন প্রাক্তন ক্রিকেটার এবং ধারাভাষ্যকার হিসেবে বহুল পরিচিত মুখ, তিনিও ছাড় পাননি। এরকমই একটী গল্প শেয়ার করেছেন তিনি। মঞ্জরেকর অবশ্য বুঝতে পেরেছিলেন যে কিছু একটা গন্ডগোল ছিল, এবং সফলভাবে নিজেকে সেই বিপদে পড়তে দেননি । পরে, তিনি এক্সে পুরো ঘটনাটি শেয়ার করেন।

হোয়াটসঅ্যাপ অনলাইন স্ক্যামের জন্য সবচেয়ে সহজ উপলব্ধ একটি প্লাটফর্ম। কখনও কখনও, লোকেরা অন্য কারও প্রোফাইল হ্যাক করে তির পরিচিতদের থেকে আর্থিক সহায়তা চায়, কখনও তারা আত্মীয় হিসাবে পরিচয় দিয়ে জরুরী আর্থিক সাহায্য চায়। মঞ্জরেকরের ক্ষেত্রে এমনটাই ঘটেছে।

“একজন পরিচিতের কাছ থেকে ২৫ হাজার টাকা চেয়ে হোয়াটসঅ্যাপ মেসেজ আসে। জানতাম যে তার নম্বর হ্যাক হয়েছে। তাই উত্তর দিই, আপনি কীভাবে আমার থেকে টাকা নিয়ে চান, জিপে ঠিক আছে? এর পর একটি অন্য নম্বর পাঠিয়ে টাকা দেওয়ার পর সেখানে স্ক্রিনশট পাঠাতে বলে। আমি উত্তর দিই, আমি কি আপনাকে ২.৫ লাখ টাকা দিতে পারি? এর পরে আর কোনও উত্তর আসেনি,” সোশ্যাল মিডিয়ায় লেখেন মঞ্জরেকর।২০২৪ সালের একটি সমীক্ষায় বলা হয়েছে যে ভারতের প্রায় অর্ধেক ইতিমধ্যেই গত তিন বছরে আর্থিক জালিয়াতির সম্মুখীন হয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই-এর মতে, একটি সমীক্ষায় বলা হয়েছে, ইউপিআই এবং ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন, গত তিন বছরে ভারতীয়দের মধ্যে ৪৭ শতাংশ এক বা একাধিক আর্থিক জালিয়াতির সম্মুখীন হয়েছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *