রোহিত শর্মা
অলস্পোর্ট ডেস্ক: বুধবার আহমেদাবাদে তিন ম্যাচের ওডিআই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। এই ম্যাচে ভারত তাদের প্রথম একাদশে তিনটি পরিবর্তন করেছে। মহম্মদ শামির জায়গায় পেসার আর্শদীপ সিং এবং রবীন্দ্র জাডেজার জায়গায় এসেছেন ওয়াশিংটন সুন্দর। এর বাইরে স্পিনার কুলদীপ যাদবও একাদশে জায়গা পেয়েছেন, বরুণ চক্রবর্থীর জায়গায়। অন্যদিকে ইংল্যান্ডের একাদশে জায়গা পেয়েছেন টম ব্যান্টন। আয়োজকরা ইতিমধ্যেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে এবং এখন ক্লিন সুইপের জন্য খেলবে।
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেট কিপার), হার্দিক পাণ্ড্যে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, কুলদীপ যাদব, আর্শদীপ সিং
ইংল্যান্ড: ফিলিপ সল্ট (উইকেট কিপার), বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), টম ব্যান্টন, লিয়াম লিভিংস্টোন, গাস অ্যাটকিনসন, আদিল রশিদ, মার্ক উড, সাকিব মাহমুদ
টসের পর রোহিত শর্মা বলেন, “আমি প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম এবং রান তুলে নিতে চেয়েছিলাম কারণ আমরা শেষ দু’টি ম্যাচে প্রথম বোলিং করেছি। শেষ ম্যাচে জয় পাওয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ফিল্ডাররা শেষ দুই ম্যাচে নিজেদের ভালভাবে তুলে ধরেছে, অনেক তরুণ রক্ত রয়েছে। আমরা মাঠে ভাল করতে চাই।”
হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্থীর বিষয়ে তিনি বলেন, “তারা নতুন, তাদের ক্যারিয়ারে তাদের নিজেদের চাপ থেকে দূরে রাখতে চাই আমরা। আমরা দলে কিছু পরিবর্তন করেছি – জাডেজা এবং শামিকে বিশ্রাম দেওয়া হয়েছে, দুর্ভাগ্যবশত বরুণের একটি ব্যথা রয়েছে ছে তাই, ওয়াশি, কুলদীপ এবং আর্শদীপ দলে এসেছেন।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
