Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ আমদাবাদে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের জন্য গুজরাট টাইটানস দলকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। তিনি গুজরাটকে বাঁহাতি ব্যাটসম্যান সাই সুদর্শনকে দলে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছিলেন।

গুজরাট টাইটানসের ব্যাটসম্যান সাই সুদর্শন এমন একটি কাজ করেছেন যা আইপিএল-এ প্রথম ঘটেছে। সাই সুদর্শন প্রথম ক্রিকেটার যিনি আইপিএল প্লে অফ ম্যাচে রিটায়ার্ড আউট হয়েছিলেন। আইপিএল ২০২৩ এর প্লে অফের ম্যাচে তিনি রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছেড়ে ছিলেন। এর আগে আইপিএল-এর প্লে অফে কোনও ক্রিকেটার রিটায়ার্ড আউট হননি। ১৯তম ওভারের পরে সুদর্শনকে ডেকে নেওয়া হয়। তিনি ৩১ বলে ৪৩ রান করেছিলেন। এর মধ্যে তিনি পাঁচটি চার এবং একটি ছক্কা মেরেছিলেন। ১৯তম ওভারে গুজরাট টাইটানস ৯ রান করে। ২০তম ওভারে তারা ১৯ রান করে এবং মুম্বইয়ের বিরুদ্ধে স্কোর বোর্ডে মোট ২৩৩/৩ রান তোলে। সাই সুদর্শনের জায়গায় মাঠে নেমেছিলেন রশিদ খান।

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আইপিএল ২০২২-এর ম্যাচে রবিচন্দ্রন অশ্বিনের রিটায়ার্ড আউটের পরেই এই নিয়ে জোর আলোচনা শুরু হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটমহলে। আইসিসির এই নিয়মকে পরিকল্পনামাফিক ম্যাচে ব্যবহার করার মধ্যে অন্যায় দেখছেন না বিশেষজ্ঞরা। তবে নৈতিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

আইপিএলেই প্রথমবার চোখে পড়ে রিটায়ার্ড আউটের ঘটনা। ফ্র্যাঞ্চাইজি লিগে দ্বিতীয়বার দেখা যায় এমন ছবি। তবে অনেকেরই হয়তো মনে নেই যে আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে ৩ বার দেখা গিয়েছে রিটায়ার্ড আউটের ছবি। একবার টেস্ট ক্রিকেটে একই ম্যাচে রিটায়ার্ড আউট হয়েছিলেন দুই তারকা ব্যাটসম্যান। অন্যবার সাউথ এশিয়ান গেমসে ব্যাটসম্যান স্বেচ্ছায় ব্যাটিং থেকে সরিয়ে নেন নিজেকে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এর আগে একবার এমন ছবি দেখা গিয়েছিল। ২০১৯ সালে বাংলাদেশ প্রিমিয়র লিগে সুনজামুল ইসলাম রিটায়ার্ড আউট হয়েছিলেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *