Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ ঘরোয়া ক্রিকেটের আসন্ন মরশুম শুরুর আগে বড়সড় চমক দিল ত্রিপুরা ক্রিকেট বোর্ড। প্রাক্তন আক্রমণাত্মক দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারকে কোচ হিসেবে নিয়োগ করল তারা। কয়েক বছর আগেই ভারতের অন্যতম সেরা কিপার ব্যাটার ঋদ্ধিমান সাহা তাঁর রাজ্য বাংলা ছেড়ে ত্রিপুরার হয়ে খেলা শুরু করেন।

১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে অনবদ্য পারফরম্যান্স করেছিলেন ল্যান্স ক্লুজনার। ব্যাট হাতে একের পর এক ম্যাচে তিনি কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ জিতিয়েছিলেন দক্ষিণ আফ্রিকাকে। সেবার বিশ্বকাপ প্রোটিয়ারা চ্যাম্পিয়ন হতে না পারলেও টু্র্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছিলেন তিনি। সেই আক্রমণাত্মক ব্যাটিং অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারকে এবার দায়িত্ব দিয়ে এক নতুন ধরনের ক্রিকেট খেলতে উদ্যোগী ত্রিপুরা।

ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গত বছরেই অক্টোবর মাসে ঘোষণা করা হয়েছে। সেই কমিটি রাজ্যের ক্রিকেটকে ঢেলে সাজাতে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছে। যার মধ্যে অন্যতম হল জুলুকে কোচ হিসেবে নিয়োগ। বুধবারেই এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিপুরা ক্রিকেট বোর্ডের সহ সভাপতি তিমির চন্দ। চলতি সপ্তাহেই দায়িত্ব নিতে চলেছেন ল্যান্স ক্লুজনার। প্রোটিয়াদের হয়ে ওয়ানডে এবং টেস্ট মিলিয়ে মোট ২২০ টি ম্যাচে অংশ নিয়েছেন ক্লুজনার। করেছেন ৫৪৮২ রান। নিয়েছেন ২৭২ টি উইকেট। ত্রিপুরা ক্রিকেট বোর্ড এর পাশাপাশি ক্রিকেটারদের জন্য তাদের ব্যবস্থাও ঢেলে সাজাচ্ছে। পরিকাঠামোর উন্নয়ন করা হচ্ছে। প্রাক্তন ক্রিকেটারদের ম্যানেজমেন্টে আনা হচ্ছে। ক্রিকেটার নির্বাচনে ওপেন ট্রায়ালের আয়োজন করা হচ্ছে। আর এই সবকিছুর অন্যতম অঙ্গ হল ল্যান্স ক্লুজনারকে কোচ হিসেবে দায়িত্ব দেওয়া।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *