Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ২৮ বছর বয়সী লিভারপুল তারকা ডিওগো জোতা গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হলেন। তাঁর ল্যাম্বোরগিনি গাড়িটি রীতিমতো উত্তর স্পেনের রাস্তা থেকে উড়ে গিয়ে পড়ে। জানা গিয়েছে তার পর গাড়িটিতে আগুন লেগে যায়। দুর্ঘটনার মাত্র দু’সপ্তাহ আগেই ছোটবেলার বান্ধবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। তবে সেই সুখের সময় বেশিদিন কাটাতে পারলেন না।

পর্তুগিজ ফরোয়ার্ড তাঁর সহ-ফুটবলার ও ভাই আন্দ্রে (২৬)-এর সঙ্গে যাচ্ছিলেন, যিনিও দুর্ঘটনায় মারা যান। মনে করা হচ্ছে ওভারটেক করার সময় ল্যাম্বোরগিনির টায়ার ফেটে যায়। গাড়িটি রাস্তা থেকে নেমে যায়, দুর্ঘটনার কবলে পড়ে এবং তারপর আগুন ধরে যায়।

জোতা তাঁর তিন সন্তানের মা রুট কার্ডোসোকে বিয়ে করেছিলে দু’সপ্তাহ আগেই এবং তার পর প্রকাশিত এক সাক্ষাৎকারে নিজেকে বিশ্বের সবচেয়ে ভাগ্যবান পুরুষ হিসেবে বর্ণনা করেছিলেন।

জামোরা প্রদেশের এ-৫২-তে দুর্ঘটনাটি ঘটে। স্পেনের এই রাস্তাটি উত্তর পর্তুগাল ছেড়ে যাওয়া চালকদের জন্য একটি গুরুত্বপূর্ণ রুট। ক্যাস্টিলা এবং লিওন অঞ্চলের জরুরি পরিষেবা সংস্থা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

‘স্থানীয় প্রশাসনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থল থেকে জরুরী বিভাগে একাধিক ফোন করা হয়। তাতেই এই গাড়ি দুর্ঘটনার খবর পায় পুলিশ। জামোরা ট্র্যাফিক পুলিশ এর পর ফায়ার ব্রিগেড ও ইমার্জেন্সি কো-অর্ডিনেশন সেন্টারকে খবর দেয়।

এর পর মম্বুয়ে স্বাস্থ্য কেন্দ্র থেকে একটি মেডিকেল ইমার্জেন্সি ইউনিট (ইউএমই) এবং প্রাইমারি কেয়ার মেডিকেল স্টাফ (এমএপি) পাঠানো হয় ঘটনাস্থলে, যারা দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

পর্তুগিজ ফুটবল ফেডারেশনের প্রধান পেদ্রো প্রোয়েঙ্কা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘‘স্পেনে আজ সকালে ডিওগো জোতা এবং আন্দ্রে সিলভার মৃত্যুতে পর্তুগিজ ফুটবল ফেডারেশন এবং সমগ্র পর্তুগিজ ফুটবল সম্পূর্ণভাবে বিধ্বস্ত।’’

‘‘জাতীয় ‘এ’ দলের হয়ে প্রায় ৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন ডিওগো জোতা ছিলেন একজন অসাধারণ খেলোয়াড়ের চেয়েও অনেক বেশি কিছু, সতীর্থ এবং প্রতিপক্ষ সকলের কাছেই তিনি ছিলেন শ্রদ্ধার।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *