Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতীয় ব্যাটসম্যান ভেদা কৃষ্ণমূর্তি, তবে ইঙ্গিত দিয়েছেন যে তিনি অন্য কোনও ভূমিকায় এই খেলার সঙ্গে যুক্ত থাকবেন। কৃষ্ণমূর্তি ৪৮টি ওয়ানডে এবং ৭৬টি টি-টোয়েন্টি খেলে যথাক্রমে ৮২৯ এবং ৮৭৫ রান করেছেন। “বড় স্বপ্নের ছোট শহরের মেয়ে থেকে গর্বের সাথে ভারতের জার্সি পরা। ক্রিকেট আমাকে যা দিয়েছে, শিক্ষা দিয়েছে, মানুষ দিয়েছে, স্মৃতি দিয়েছে তার জন্য কৃতজ্ঞ। খেলাকে বিদায় জানানোর সময় এসেছে, কিন্তু ক্রিকেটকে নয়। সর্বদা ভারতের জন্য। সর্বদা দলের জন্য,” তিনি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন।

কর্ণাটকের প্রাক্তন ক্রিকেটার অর্জুন হোয়সালার সঙ্গে বিবাহিত বন্ধনে আবদ্ধ ৩২ বছর বয়সী এই ক্রিকেটার শেষবার দেশের হয়ে খেলেছিলেন ২০২০ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহিলাদের টি-টোয়েন্টি ম্যাচে।তাঁর শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি ছিল ২০১৮ সালে।

তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য পরিচিত কৃষ্ণমূর্তি তাঁর শেষ প্রতিযোগিতামূলক ম্যাচটি খেলেছিলেন গত বছরের মহিলা প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে গুজরাট জায়ান্টসের হয়ে।

তবে ক্রিকেটের পাশাপাশি ব্যক্তিজীবনে তাঁর লড়াই মনে রাখার মতো। অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েই ক্রিকেট চালিয়ে গিয়েছেন। কৃষ্ণমূর্তি তাঁর মা (চেলুভামাবা দেবী) এবং বোন (বৎসলা শিবকুমার)-কে কোভিড-১৯ অতিমারীর সময় হারিয়েছিলেন। সেই কঠিন সময়েও পরিবারের পাশে শক্তি হয়ে দাঁড়িয়েছিলেন তিনি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *