Cart Total Items (0)

Cart

All Sports India

‌অলস্পোর্ট ডেস্ক:‌ কাঁচা পাকা চুল দাড়িতে বিরাট কোহলির ইনস্টাগ্রামে পোস্ট কার ছবি দেখে অনেক ভক্তর মনে একটা মোচড় এসেছে। বিরাট কি তাহলে সত্যি সত্যি বুড়ো হয়ে যাচ্ছেন?‌ ৩৬ বছর বয়সটা বুড়িয়ে যাওয়ার মতো একবারেই নয়। মনে হয় সময়মতো রং করা হয়ে ওঠেনি। বিরাট নিজেই তো তা বলেছেন। আসলে গুজরাট টাইটানসের সহকারী কোচ নঈম আমিনের পাশে দাঁড়ানো ছবি বিরাট পোস্ট করাতে নানা গুঞ্জন উঠেছে। চুল দাড়ির রং যাই হোক, বিরাট কোহলি ভারতীয় দলের জার্সিতে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি শুরু করেছেন লন্ডনে ইন্ডোরে গুজরাট টাইটানসের সহকারী কোচ নঈমের সাহায্যে।

ব্যাট হাতে শট মারা প্র‌্যাকটিস করার শেসনে বিরাট ছিলেন সাবলীল মেজাজে, পুরোন ছন্দে। ইনস্টাগ্রাম পোস্টে নঈম ধন্যবাদ জানিয়ে বিরাটের বার্তা, ‘‌ ভাই, আমাকে শট মারার প্র‌্যাকটিসে সাহায্য করার জন্য ধন্যবাদ। তোমাকে কাছে পেলে আমার সবসময় ভাল লাগে।’‌ নঈম পাল্টা লিখেছেন, ‘‌ ভাই, তোমার সঙ্গে সময় কাটাতে পেরে ভাল লেগেছে। আবার দেখা হবে আশা করছি।’‌

তারকা ক্রিকেটার বিরাটের ভারতীয় দলে প্রত্যাবার্তনের সম্ভাবনা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচে, ১৯-‌২৫ অক্টোবর। মনে হয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে আগস্ট সিরিজেই বিরাট মাঠে ফিরবেন ব্যাট হাতে। কিন্তু সিরিজটা স্থগিত হয়ে যাওয়ায় সেটা সম্ভব হয়নি। বিরাট শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন জুনে, ২০২৫ আইপিএল ফাইনালে। আমেদাবাদে ফাইনালে ৪৩ রান করে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্রথমবার আইপিএল জয়ের স্বাদ এনে দেন কোহলি। একদিনের ক্রিকেটে ৫১ টি শতরান সহ ১৪১৮১ রান করে নজির গড়েছেন তিনি। গত একদিনের ক্রিকেট বিশ্বকাপে ৭৬৫ রান করে শচীন তেন্ডুলকারের রেকর্ড ছাপিয়ে যান।

কোহলি ও রোহিত, দু’‌জনেই টি২০ আর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে একদিনের ক্রিকেটে তাঁরা নিজেদের ভারতীয় দলে নির্বাচনের জন্য দরজা খুলে রেখেছেন। নির্বাচকরা যে এই দু’‌জনের কথা ভেবেই দল নির্বাচন করবেন, এটা বলে বোঝানোর দরকার নেই।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *