Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ দুর্নীতির অভিযোগ থাকায় আগেই সংস্থার যুগ্মসচিব দেবব্রত দাসকে শোকজ করেছিল সিএবি। বৃহস্পতিবার অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে তাঁকে অন্তরবর্তীকালীন নির্বাসন দিয়েছে বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেবব্রত সিএবির কোনও কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। সিএবির ইতিহাসে কোনও পদাধিকারীর দুর্নীতিতে অভিযুক্ত থাকার কারণে নির্বাসিত হওয়ার ঘটনা এই প্রথম।

নিজেকে অ্যাপেক্স কাউন্সিলের কাছে নির্দোষ প্রমাণ করতে পারেননি সিএবির যুগ্মসচিব। তাঁর বিরুদ্ধে টাকার বিনিময়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ রয়েছে। একইসঙ্গে বিশ্বকাপ ও আইপিএলের টিকিটের বকেয়া টাকা না মোটানোর অভিযোগও আছে। অন্তরবর্তীকালীন নির্বাসনের কথা ঘোষণার সঙ্গে সঙ্গে সেই বকেয়া টাকা দ্রুত মেটানোর নির্দেশ দিয়েছে অ্যাপেক্স কাউন্সিল। নইলে আরও বড়রকম শাস্তির মুখে পড়বেন দেবব্রত। নির্বাসনের কথা জেনেই সিএবি থেকে তাঁর ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে চলে যান তিনি। একইসঙ্গে বলে যান, তিনি পরিস্থিতির শিকার।

অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে সিএবি বার্ষিক সাধারন সভার দিনও ঠিক হয়েছে। ২২ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারন সভা হবে। পুরোন নিয়ম ও প্রথা মেনে। নয়া জাতীয় ক্রীড়া বিলের ভিত্তিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে কোনও নির্দেশ এলে, তখন ভাবা হবে বার্ষিক সাধারন সভা পরিচালনা নিয়ে। কুলিং অফের নিয়ম মেনে বর্তমান সভাপতি স্নেহাশিস গাঙ্গুলির এবারই মেয়াদ শেষ হওয়ার কথা। আর সেকারণেই সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, তিনি সভাপতি পদে মনোনয়ন জমা দিয়ে নির্বাচনে লড়বেন। এখনও পর্যন্ত সৌরভের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামবেন, এমন কোনও নাম শোনা যায়নি। তবে পরে কেউ প্রতিদ্বন্দ্বিতার আসরে নামলে লড়াই জমবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *