আনিশ ভানওয়ালা
অলস্পোর্ট ডেস্ক: বুধবার চলতি এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপের পুরুষদের ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে ভারতীয় শ্যুটার অনীশ ভানওয়ালা রুপো জিতে নিয়েছেন। ২২ বছর বয়সী অনীশ মোট ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করেন, যা চিনের সোনাজয়ী সু লিয়ানবোফানের থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে। কোরিয়ার লি জাইকিউন ব্রোঞ্জ জিতেছেন। প্রথম চারটি সিরিজের পরে ভারতীয় শ্যুটার এক পয়েন্ট এগিয়ে ছিলেন কিন্তু পরে পিছিয়ে পড়েন।
অন্যদিকে, মঙ্গলবার অলিম্পিয়ান সিফট কৌর সামরা অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতে নিয়েছেন এবং দেশকেও দলগত শিরোপা এনে দিয়েছেন।
ভারত এখনও পর্যন্ত জুনিয়র ইভেন্টগুলিতে ৭২টি পদক জিতেছে। এই পদকগুলির মধ্যে ৩৯টি সোনা, জুনিয়র শ্যুটারদের দুর্দান্ত প্রদর্শনের ফলে এই সংখ্যাটি এতটা বৃদ্ধি পেয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
