অলস্পোর্ট ডেস্ক: সব জল্পনা কল্পনা অবসান। নভেম্বরে মেসি সহ আর্জেন্টিনা দলের ম্যাচ হচ্ছে কোচিতে। কালুরের নেহরু স্টেডিয়ামকেই মেসি ম্যাচের জন্য শেষপর্যন্ত বেছে নেওয়া হয়েছে।
এর আগে মেসি ম্যাচের জন্য তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামের কথা ভাবা হয়েছিল। কিন্তু কার্যবত্তমের মাঠ মূলত ক্রিকেট ম্যাচের জন্য ব্যবহৃত হয়ে বলে সেই ভাবনা বাতিল করা হয়েছে। পরিবর্তে কালুরে ফিফা মানের ৪০ হাজার দর্শকাসন বিশিষ্ট কেরালা ব্লাস্টার্সের হোম গ্রাউন্ড নেহরু স্টেডিয়ামেই মেসি ম্যাচ আয়োজনের চুড়ান্ত সিদ্ধান্ত নিলেন সংগঠকরা। এই মাঠেই ২০১৭ সালে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবলের ম্যাচ হয়েছিল।
জিসিডিএর চেয়ারপার্সন কে চন্দ্রন পিল্লাই জানিয়েছেন, ‘ মেসি ম্যাচ আয়োজনের জন্য স্টেডিয়াম রেডি করার কাজ এখন থেকেই শুরু করব। কোচি তো বটেই গোটা কেরল জুড়ে মেসি ম্যাচ ঘিরে উৎসাহ ও উদ্দীপনা প্রবল। মেসি ও আর্জেনটিনা দলকে দারুনভাবে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছি।’
কেরলের শিল্পমন্ত্রী পি রাজীব ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ এটা একটা ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে রাজ্যের পক্ষে। আমরা সকলেই মেসি জ্বরে আক্রান্ত। দীর্ঘসময় পর মেসি ও আর্জেনটিনা দলের মহারথী ফুটবলারদের খেলা চাক্ষুস করার সুযোগ মিলবে। কোচি মেসি ও তাঁর সতীর্থদের উষ্ণ অভ্যর্থনা জানাতে তৈরি। বিশ্বের দরবার কোচি ও কোচির মাঠ একটা আলাদা আন্তর্জাতিক পরিচিতি পাবে।’
মেসি শেষবার ভারতের মাটিতে আর্জেনটিনার জার্সিতে খেলে গেছে কলকাতায় যুবভারতীর মাঠে ২০১১ সালে, ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলেছিলেন। ১৪ বছর পর আবার মেসির পদার্পণ ঘটতে চলেছে ভারতের মাটিতে কোচির মাঠে। মেসি ম্যাচের জন্য ১০ থেকে ১৮ নভেম্বর মাঝে কোনও একটা দিন তারিখ চুড়ান্ত করার চেষ্টা চলছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
