Cart Total Items (0)

Cart

All Sports
ভারতীয় ক্রিকেট দল

অলস্পোর্ট ডেস্ক: দক্ষিণ আফ্রিকা তাদের ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ যাত্রা শুরু করবে এই বছরের শেষের দিকে। ভারতীয় ক্রিকেট দল যাবে দক্ষিণ আফ্রিকা সফরে। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দুই দল। টেস্ট দু’টি হবে সুপারস্পোর্ট পার্ক এবং নিউল্যান্ডসে। ঐতিহ্যবাহী বক্সিং ডে এবং নববর্ষের সময় রহবে এই ম্যাচ। কোভিড-১৯ অতিমারির সময় থেকে প্রায় চার বছর পর কেপটাউনে ফিরছে টেস্ট ম্যাচ।

এই বছরের মার্চে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হারানোর পর দক্ষিণ আফ্রিকার এটিই হবে প্রথম টেস্ট এবং ওয়েস্ট ইন্ডিজে ভারতের চলতি সফরের পর ভারতের বিশ্ব চ্যাম্পিয়নশিপের অভিযানের দ্বিতীয় টেস্ট হবে এই সিরিজ। এই টেস্ট সিরিজের পর তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ান ডে খেলবে দুই দল।

টেস্ট ক্রিকেট খেলার জন্য ভারত শেষবার দক্ষিণ আফ্রিকা সফর করেছিল আগের বিশ্ব চ্যাম্পিয়নশিপের সময়। ২০২১-এর ডিসেম্বরের শেষ থেকে ২০২২-এর জানুয়ারির প্রথম দিকে হয়েছিল সেই সিরিজ। ভারত সেঞ্চুরিয়নে ১১৩ রানে প্রথম টেস্ট জিতেছিল। পরের দু’টি ম্যাচে জোহানেসবার্গ এবং কেপ টাউনে হারের মুখ দেখতে হয়েছিল। যদিও এই হার ভারতকে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথে বাঁধা হয়ে দাঁড়ায়নি। যেখানে তারা অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। এদিকে দক্ষিণ আফ্রিকা টেবিলের তৃতীয় স্থানে থেকে ফাইনালে পৌঁছতে পারেনি।

দক্ষিণ আফ্রিকার বড় পাঁচটি ভেন্যু কিংসমেড, সেন্ট জর্জ পার্ক, ওয়ান্ডারার্স, সুপারস্পোর্ট পার্ক এবং নিউল্যান্ডস ছাড়াও পার্লস বোল্যান্ড পার্ক-সহ সকলেই খেলার স্বাদ পাবেন তবে দেশের কেন্দ্রীয় অঞ্চলে কোনও ম্যাচের পরিকল্পনা নেই। যার মধ্যে ব্লুমফন্টেইন এবং কিম্বারলি রয়েছে। ডারবান, যেখানে দক্ষিণ আফ্রিকায় ভারতীয় প্রবাসীদের সব থেকে বেশি বাস সেখানে একটিমাত্র ম্যাচ দেওয়া হয়েছে। প্রথম টি-টোয়েন্টিটি খেলা হবে এখানে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *