Cart Total Items (0)

Cart

All Sports
রোহিত শর্মা

অলস্পোর্ট ডেস্ক: ২০২২-এ টি২০ বিশ্বকাপের পর থেকেই ভারতের টি২০ দলে বড় পরিবর্তন আনা হয়েছে। হার্দিক পাণ্ড্যের হাতে এই ফর্ম্যাটে ভারতীয় দলকে নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। যদিও টি২০ থেকে বিরাট কোহলি বা রোহিত শর্মা কেউই বিদায় নেননি। তবে তাঁরা দু’জনেই এই মুহূর্তে টি২০ দলের অংশ নন। নির্বাচকরা আপাতত দলের তরুণদের সুযোগ দিচ্ছেন। ২০২৩-এর পর রোহিত শর্মা তাঁর খেলা চালিয়ে যাবেন কিনা তা নিয়ে জল্পনা চলছেই। যদিও সেই সব জল্পনা যে সত্যি নয় তা জানিয়ে দিলেন হিটম্যান নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রোহিত শর্মা জানিয়েছেন, এই মুহূর্তে তিনি খেলা থেকে অবসর নিচ্ছেন না। ২০২৪-এ টি২০ বিশ্বকাপের আসর বসতে চলেছে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে। তা নিয়েই এখন রোহিত ভাবতে চান। তিনি জানিয়েছেন আগামী বছরের এই বড় ইভেন্টের জন্য তিনি অপেক্ষা করে রয়েছেন।

তিনি বলেন, ‘‘শুধুই আমেরিকায় ঘুরতে এসেছি বা আনন্দ করব তা নয়। এখানে আসার আরও একটা কারণ আছে। আপনারা সবাই জানেন বিশ্বকাপ প্রায় এসেই গিয়েছে। ২০২৪-এর জুনে টি২০ বিশ্বকাপ যা এখানে আয়োজন করা হবে। তাই আমি নিশ্চিত সবাই খুবই উত্তেজিত হয়ে রয়েছে।’’

টি-২০ ভারতীয় দলকে হার্দিক নেতৃত্ব দেওয়ায় রোহিতের খেলা ওডিআই এবং টেস্টে সীমাবদ্ধ ছিল। তবে রোহিত মুম্বই ইন্ডিয়ান্স দলের সফল নেতা। যদি তাঁর ব্যাটে গত মরসুমে ভাল রান আসেনি। ১৬টি ম্যাচে মাত্র ৩৩২ রান করেছেন তিনি। এই মরসুমে তিনি মোট দুটো অর্ধশতরান করেছেন। টি২০ ম্যাচে তাঁর ফর্ম দেখে অনেকেই তাঁর ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *