Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:একজন, দু-জন নয়, সাম্প্রতিককালে ভারতীয় ফুটবল দাপানো ৪০ জন ফুটবলার মিলে গড়ছেন একটি সমাজসেবী প্রতিষ্ঠান ‘প্লেয়ার্স ফর হিউম্যানিটি’। ২০১৭ সাল থেকে মেহতাব হোসেন, অভিজিৎ মণ্ডল, ডেনসন দেবদাসরা নিঃশব্দেই অসুস্থ ও দুঃস্থ ফুটবলারদের পাশে দাঁড়িয়েছেন।

ক্যান্সার আক্রান্ত ফুটবলার সঞ্জয় পার্তে, সুরজিৎ বসু থেকে শুরু করে প্রয়াত ফুটবলার ধনরাজনের পরিবারের পাশে দাঁড়িয়েছে এই সংস্থা। আবার কোভিড ও উম্পুনে আক্রান্তদের সাহায্য করেছেন তাঁরা। এ বার কলকাতা লিগের আকর্ষণ বাড়াতে উদ্যোগী হল এই সংস্থা।

শুক্রবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সন্দীপ নন্দী, সুব্রত পাল, দীপক মণ্ডল, রহিম নবি, অর্ণব মণ্ডল, অরিন্দম ভট্টাচার্য, শুভাশিস রায়চৌধুরী, মহম্মদ রফিক, অভ্র মণ্ডল, দীপঙ্কর রায়েরা জানালেন, এ বার ২৬ টিমের প্রিমিয়ার ডিভিশন লিগের সেরা কোচ, সেরা ফুটবলার, সেরা গোলকিপার, সর্বোচ্চ স্কোরার ও ৩ জন প্রতিশ্রুতিমান ফুটবলারকে তাঁরা সম্মান জানাবেন আর্থিক পুরস্কার সহ। পাশাপাশি চলবে তাঁদের সমাজসেবাও।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *