by admin June 23, 2023 FOOTBALL কলকাতা লিগের সেরা ফুটবলারদের সম্মান জানাবে প্লেয়ার্স ফর হিউম্যানিটি একজন, দু-জন নয়, সাম্প্রতিককালে ভারতীয় ফুটবল দাপানো ৪০ জন ফুটবলার মিলে গড়ছেন একটি সমাজসেবী প্রতিষ্ঠান ‘প্লেয়ার্স ফর হিউম্যানিটি’। ২০১৭ সাল থেকে মেহতাব হোসেন, অভিজিৎ মণ্ডল, ডেনসন দেবদাসরা নিঃশব্দেই অসুস্থ ও দুঃস্থ ফুটবলারদের পাশে দাঁড়িয়েছেন।