অলস্পোর্ট ডেস্ক: মেসি উৎসব দারুণ সাফল্যের সঙ্গেই পালন করল হায়দরাবাদ, যা দেখে শেখা উচিত কলকাতার। সেখানেও তাঁর জন্য পাগল ছিল দর্শকরা। সেখানেও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রীরা। কিন্তু কী সুন্দর আর সুষ্ঠ অনুষ্ঠান হল সেখানে। ফুটবল সুপারস্টার লিওনেল মেসি জিওএটি কাপ প্রদর্শনী ম্যাচে হাজির হয়েছিলেন, যা ছিল ভারতে তাঁর তিন দিনের সফরের একটি অংশ। তিনি শনিবার সন্ধ্যায় শহরে পৌঁছান এবং ভারতীয় সময় সন্ধ্যা ৭:৫৫ মিনিটে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে যান। আর্জেন্টাইন তারকা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে ফুটবলও খেলেন এবং একটি গোলও করেন। খেলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এর পাশাপাশি গ্যালারি বল পাঠান শট করে। সব ছিল এদিনের হায়দরাবাদ পর্বে। ঠিক যা যা থাকার কথা ছিল কলকাতাতেও।
শনিবার সকালে কলকাতায় প্রায় ৫০,০০০ দর্শকের এই সব দৃশ্যের সাক্ষী থাকার কথা ছিল। কিন্তু তারা অসহায়ভাবে দেখল রাজনীতিবিদ, ভিভিআইপি, নিরাপত্তা কর্মী এবং বিভিন্ন ধরনের সুবিধাভোগীদের একটি ভিড়, যারা মেসিকে ঘিরে রেখেছে, যারা ভিড় নিয়ন্ত্রণের চেয়ে সেলফি তোলায় বেশি আগ্রহী ছিল। এই ভিড়ের কারণে সল্টলেক স্টেডিয়ামের দর্শকরা ক্ষুব্ধ হয়ে ওঠে। এই দর্শকদের মধ্যে অনেকেই ৪,০০০ থেকে ১২,০০০ টাকা এবং কিছু ক্ষেত্রে কালোবাজারে ২০,০০০ টাকা পর্যন্ত দিয়ে টিকিট কিনেছিলেন।
দেখুন মেসির হায়দরাবাদ ভিডিও— https://x.com/PTI_News/status/1999854696870388050
ক্ষুব্ধ দর্শকরা বোতল ছুঁড়ে তাদের ক্ষোভ দেখাতে শুরু করে, যা স্টেডিয়ামে নিষিদ্ধ বস্তু। আইপিএল-এও জলের বোতল নিয়ে ভিতরে ঢোকা যায় না। এমন কী জলের বোতল ভিতরে বিক্রিও হয় না। সেখানে এত বোতল কোথা থেকে এল? এরপর চেয়ার ভাঙচুর, ফেন্সিংয়ের তালা ভেঙে নমাঠে ঢুকে পড়া, মাঠের ভিতরের সম্পত্তি নষ্ট করা, ম আঠের বাইরে সম্পত্তি ক্ষতিগ্রস্থ করাও ছিল। পুরো স্টেডিয়াম শান্ত হলে ফুটে উঠেছিল ধ্বংসের চেহারা। ফাইবারগ্লাসের আসনগুলো মাঠ এবং সিন্থেটিক ট্র্যাক জুড়ে ভাঙা অবস্থায় পড়ে ছিল। ভাঙা ছিল টানেলের ফাইবারের ছাদ, সাময়িকভাবে তৈরি টেন্ট ইত্যাদি।
তবে, দিনের শেষে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের দৃশ্যটি ছিল সম্পূর্ণ ভিন্ন। কড়া নিরাপত্তার মধ্যে মেসি সেখানে পৌঁছালে দর্শকরা সেখানেও বিপুল সংখ্যায় তাঁর জন্য অপেক্ষা করছিল। উল্লেখযোগ্যভাবে, মেসির সঙ্গে ভারতে আসা লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পলও স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। তিন জনে বল নিয়ে নিজেদের মধ্যে খেলে দর্শকদের মাতিয়ে দেন।
মাঠে একটি প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়, যা কলকাতার মাঠেও শুরু হয়েছিল কিন্তু আর শেষ হয়নি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
