Cart Total Items (0)

Cart

All Sports
হরমনপ্রীত কৌর

অলস্পোর্ট ডেস্ক: মঙ্গলবার আইসিসি মহিলা ওডিআই র‍্যাঙ্কিং-এ ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং তাঁর ডেপুটি স্মৃতি মন্ধানা এক ধাপ করে নেমে ছয় ও সাতে জায়গা করে নিয়েছেন। হরমনপ্রীতের রেটিং পয়েন্ট ৭১৬ এবং মন্ধানার ৭১৪। শ্রীলঙ্কার ক্যাপ্টেন চামারি আথাপাথু ৭৫৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন, এই কৃতিত্ব অর্জনকারী দ্বীপরাষ্ট্রের প্রথম খেলোয়াড় তিনি। বোলিংয়ে, বাঁ হাতি স্পিনার রাজেশ্বরী গায়কোয়াড় (৬১৭ রেটিং পয়েন্ট) এবং সিনিয়র অফ-স্পিনিং অলরাউন্ডার দীপ্তি শর্মা তালিকায় আট ও ১০-এ রয়েছেন। ৭৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের সোফি একলেস্টোন।

অলরাউন্ডার তালিকায়, ভারতের দীপ্তি ৩২২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন। টি-টোয়েন্টিতে, মন্ধানা ৭২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে গিয়েছেন, যেখানে দীপ্তি ৭২৯ পয়েন্ট নিয়ে বোলিংয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন। রেণুকা সিং ৭০০ পয়েন্ট নিয়ে নবম স্থান ধরে রেখেছেন। দীপ্তি অবশ্য ৩৯৩ পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের তালিকায় তৃতীয় স্থান ধরে রেখেছেন।

এদিকে, আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১-এ সিরিজ জিতে অথাপাথু তার দেশের প্রথম খেলোয়াড় হিসেবে মেয়েদের ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নিয়েছেন। যার ফলে তাঁকে শনথ জয়সূর্যর সঙ্গে তুলনা করা হচ্ছে কারণ তিনিই একমাত্র শ্রীলঙ্কার পুরুষ ক্রিকেটার ওডিআই ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে জায়গা করে নিয়েছিলে‌ন। সেপ্টেম্বর ২০০২ থেকে মে ২০০৩ পর্যন্ত টানা ১৮১ দিন এই জায়গা ধরে রেখেছিলেন তিনি।

তিন ম্যাচে অথাপাথুর ছয় ম্যাচে দু’টি সেঞ্চুরি তাঁকে ছয় ধাপ তুলে এনেছে। হারমনপ্রীত, মেগ ল্যানিং এবং লরা ওলভার্ডকে ছাঁপিয়ে গিয়েছেন তিনি। প্রথম স্থান থেকে অস্ট্রেলিয়ার বেথ মুনিকে ছিটকে দিয়েছেন, যিনি ১০ মে থেকে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন।

অথাপাথু প্রথম ম্যাচে ৮৩ বলে অপরাজিত ১০৮ এবং ফাইনাল ম্যাচে ৮০ বলে অপরাজিত ১৪০ রানের জন্য ম্যাচ সেরার পুরস্কারও জেতেন। তাঁকে সিরিজের সেরা খেলোয়াড় হিসেবেও মনোনীত করা হয়েছিল। এর আগে তাঁর কেরিয়ারের সেরা র‍্যাঙ্কিং ছিল সাত।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *