Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ সবধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের অধিনায়ক অ্যালিসা হিলি। তবে খেলা ছাড়বেন ফেব্রুয়ারি ও মার্চে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে সিরিজের শেষে। অ্যালিসার স্বামী মিচেল স্টার্ক অস্ট্রিলিয়া পুরুষ ক্রিকেট দলের অন্যতম সেরা খেলোয়াড়। স্ত্রীর অবসরের সিদ্ধান্তের খবরে স্টার্ক ইনস্টাগ্রামে হিলির ছবি দিয়ে একটি আবেগপূর্ণ পোস্ট করেছেন। তাতে লিখেছেন, ‘‌প্রাউড অফ ইয়া।’‌ এছাড়া অন্য একটি পোস্টে হিলির অস্ট্রেলিয়ান জার্সি গায়ে দেওয়া ছবির সঙ্গে হৃদয়ের চিহ্ন এঁকেছেন।

অ্যালিসা হিলি অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেটের অন্যতম সেরা ও সফল খেলোয়াড়। ২০১০ থেকে সাফল্যের সঙ্গে খেলে আসছেন। ১৬ বছরের খেলোয়াড় জীবনে ১০ টি টেস্ট, ১২৩ ওডিআই, ১৬২ টি২০ ম্যাচ খেলেছেন। ৬বার টি২০ মহিলা বিশ্বকাপ জেতার পাশাপাশি দু’‌বার একদিনের ক্রিকেটে মহিলা বিশ্বকাপ জিতেছেন হিলি।

এখন সকলের মনেই এই প্রশ্নটা এসেছে। কেন অস্ট্রেলিয়ার নির্ভরযোগ্য উইকেটকিপার-‌ব্যাটার হিলি অবসর নিচ্ছেন? বিশেষ করে টি২০ মহিলা ক্রিকেট বিশ্বকাপের কয়েকমাস আগে। ইংল্যান্ডে টি২০ বিশ্বকাপের খেলা রয়েছে ১২ জুন থেকে ৫ জুলাই।‌ এটা কি ভারতীয় মহিলা দলের কাছে বিশ্বকাপের ফাইনালে হারের জের?‌ ৩৫ বছর বয়সী হিলি অবশ্য জানিয়েছেন, প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার ধারটা তিনি হারিয়েছেন ইদানিং। তাছাড়া দীর্ঘসময় ধরে ক্রিকেট খেলার কারণে মনে প্রাণে ক্লান্ত বোধ করছেন শেষ কয়েকবছরে। একইসঙ্গে চোটও ভোগাচ্ছে বিভিন্ন সময়ে।

হিলির ভাষায়, ‘‌ সামনে ভারতের বিরুদ্ধে ঘরের মাঠের সিরিজটাই অস্ট্রেলিয়ার জার্সিতে শেষবার মাঠে নামা। অস্ট্রেলিয়ার হয়ে খেলার জন্য ইচ্ছাটা থাকলেও শুরুর জীবনে যে প্রতিযোগিতামূলক মনোভাব ছিল, সেটার এখন অভাব বোধ করছি। তাই অবসর নেওয়ার এটাই উপযুক্ত সময় মনে করেছি। মনের ওপর চাপ বাড়ছে বেশ বুঝছি। তাছাড়া চোটের কারণে বারবার সমস্যায় পড়তে হয়েছে। আগের মতো পুরো এফর্ট দিতে পারছি না। আমি জিততে চাই। নিজেকেই মাঝেমাঝে চ্যালেঞ্জ জানাই সেরা দিতে মাঠে। কিন্তু মন চাইলেও শরীর দিচ্ছে না। মনে হয়ে আমি একটু বুড়িয়ে গেছি। হয়ত এখনও কিছুদিন খেলা চালিয়ে যেতে পারতাম। কিন্তু জোর করে মনের বিরুদ্ধে খেলে দলে জায়গা আটকে রাখা ঠিক নয়।’‌

হিলির স্বামী কাম প্রধান প্রেরণাদাতা মিচেল স্টার্ক সবসময় খেলার মাঠে হাজির থেকে উৎসাহ জুগিয়েছেন। কিছুদিন আগে ভারতের বিরুদ্ধে মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ২০২৫ বিশ্বকাপের ফাইনালে গ্যালারিতে হিলির খেলা দেখতে হাজির ছিলেন। এর আগে অস্ট্রেলিয়া মহিলা দলের ২০২০ টি২০ বিশ্বকাপ ও ২০২২ একদিনের বিশ্বকাপের ফাইনাল জেতার দিনে প্লেয়ার অফ দ্য ম্যাচের ট্রফি হিলির হাতে তুলে দিয়েছিলেন স্টার্ক। অবসরের দিনেও যে হিলির পাশে থাকবেন স্টার্ক বলাই বাহুল্য খেলা ছাড়ার বেদনা ভোলাতে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *