Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ২০২৪-এর কোপা আমেরিকার জন্য ব্রাজিলের কোচ হিসেবে নিযুক্ত হতে চলেছেন কার্লো আন্সেলোত্তি । মঙ্গলবার, ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের একটি সূত্র থেকে সংবাদ সংস্থা এএফপি-কে এমনটাই জানানো হয়েছে। মাঝের একবছরের জন্য ফার্নান্দো দিনিজকে অর্ন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি ব্রাজিলের ঘরোয়া লিগের দল ফ্লুমিনেন্সের কোচ। একই সঙ্গে দু’টি দায়িত্ব সামলাবেন তিনি।

আন্সেলোত্তির সঙ্গে রিয়েল মাদ্রিদের চুক্তি রয়েছে আগামী বছরের জুন মাস পর্যন্ত। তারপরই তিনি ব্রাজিলের কোচ হিসাবে যোগ দেবেন বলে জানা গিয়েছে। ততদি্ন পর্যন্ত দলকে সামলাবেন দিনিজ। পরের বছরই রয়েছে কোপা আমেরিকা। অর্থাৎ দলের দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই দলের বড় প্রতিযোগিতারও দায়িত্ব নিতে হবে তাঁকে।

  গত ৬০ বছরে এসি মিলান এবং চেলসির প্রাক্তন কোচই হবেন ব্রাজিলের প্রথম বিদেশী কোচ। এর আগে আর্জেন্টিনার ফিলপো নুনেজকে ১৯৬৫-তে একটি খেলার জন্য নিযুক্ত করা হয়েছিল। তবে এবার ভাঙতে চলেছে ব্রাজিলের দেশীয় কোচের তকমা।  অনেক সাফল্যের মধ্যে এসি মিলান এবং রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দু’বার চ্যাম্পিয়ন লিগ জিতেছিলেন ৬৪ বছরের আন্সেলোত্তি।

 এছাড়াও তিনি ইংল্যান্ডের চেলসি, জার্মানির বায়ার্ন মিউনিখ, এবং ফ্রান্সের পিএসজির ঘরোয়া লিগেও শিরোপা জিতেছেন। এর আগে ব্রাজিলের কোচ হিসেবে নিযুক্ত ছিলেন তিতে। বিশ্বকাপের সময় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ব্রাজিলের খারাপ পারফর্ম্যান্সের পর কোচের দায়িত্ব ছেড়েছিলেন তিনি। নতুন কোচ হিসেবে শুরু থেকেই আন্সেলোত্তিকে পেতে চেয়েছিল ব্রাজিল। এ ছাড়াও উঠে এসেছিল অন্যান্য অনেক কোচের নাম। অবশেষে আন্সেলোত্তিকে পেতে সফল ব্রাজিল। রিয়েল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হওয়ার আগে ব্রাজিলে যোগ দিচ্ছেন না তিনি। এর মাঝের সময়ে দায়িত্বে ছিলেন রামন মেনজেস। কিন্তু যদিও সিবিএফ এর তরফ থেকে আগে বলা হয়েছিল আগামী বছরের জন্যও দিনিজই দলের দায়িত্বে থাকবেন। “ফার্নান্দো দিনিজ এক বছরের জন্য ব্রাজিলের দায়িত্বে থাকবেন। উনি এমন ভাবে দলকে সামলাবেন যাতে আন্সেলোত্তির এসে কোনও অসুবিধা না হয়। আমি নিশ্চিত উনি তাঁর দায়িত্ব পালন করতে সফল হবেন।’’ এমনটাই বলেছেন সিবিএফ অধ্যক্ষ এদনাল্দো রডরিগেজ।

বুধবার দিনিজ এক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‘এটা আমার কাছে ছিল স্বপ্নের মতো। জাতীয় দলের কোচ হতে পেরে আমি গর্বিত।” ৪৯ বছরের এই কোচ ২০২৬-এর বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার যোগ্যতা নির্ণায়কের ছ’টি ম্যাচ এবং আর্জেন্টিনা ও উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচ কোচিং করাতে দেখা যাবে। ব্রাজিল ঘরের মাঠে বাছাইপর্ব শুরু করতে চলেছে সেপ্টেম্বরে। একটি বলিভিয়া এবং অন্যটি পেরুর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *