Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ ২০২৬য়ের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ করেছে। ১২ দলের এই টুর্নামেন্টে শুরু হবে ১২ জুন ইংল্যান্ডের মাটিতে। ওইদিন উদ্বোধনী ম্যাচে অংশ নেবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। এজবাস্টনে ১৪ জুন ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। ৫ জুলাই ফাইনাল হবে লর্ডস ক্রিকেট মাঠে।

গ্রুপ ১য়ে ভারতীয় মহিলা দল আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, বাংলাদেশ, হল্যান্ডের সঙ্গে। ২ নম্বর গ্রুপে আছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড। ২০ জুন হেডিংলের মাঠে ইংল্যান্ডের মাটিতে প্রথমবার মুখোমুখি হবে ইংল্যান্ড ও স্কল্যান্ডের মহিলা ক্রিকেট দল।

মহিলা টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের ম্যাচ

১৪ জুন, রবিবার, ভারত :‌ পাকিস্তান (‌এজবাস্টন, সন্ধে ৭টা)‌
১৭ জুন, বুধবার, ভারত :‌ হল্যান্ড (‌হেডিংলে, সন্ধে ৭টা)‌
২১ জুন, রবিবার, ভারত :‌ দক্ষিণ আফ্রিকা(‌ওল্ডট্র‌্যাফোর্ড, সন্ধে ৭টা)‌
২৫ জুন, বৃহস্পতিবার, ভারত:‌ বাংলাদেশ(‌ওল্ডট্র‌্যাফোর্ড, সন্ধে ৭টা)‌
২৮ জুন, রবিবার, ভারত :‌ অস্ট্রেলিয়া(‌ লর্ডস ক্রিকেট গ্রাউন্ড, সন্ধে ৭টা)‌

প্রথম সেমিফাইনাল :‌ ৩০ জুন, মঙ্গলবার, ওভাল
দ্বিতীয় সেমিফাইনাল :‌ ২ জুলাই, বৃহস্পতিবার , ওভাল
ফাইনাল :‌ ৫ জুলাই, রবিবার, লর্ডস

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *