Cart Total Items (0)

Cart

All Sports India

 

অলস্পোর্ট ডেস্ক:‌ সত্যি খুব দুঃখজনক ঘটনা। একজন ক্রিকেটার যিনি ভারতীয় দলকে বড় সাফল্য এনে দিয়েছিলেন খেলোয়াড় জীবনে, তিনি যখন নিজের দেশেই বর্ণবৈষম্যের শিকার হচ্ছেন মনে করে অভিমানে ধারাভাষ্যকারের ভূমিকা ছাড়ার সিদ্ধান্ত নেন, তখন সেটা মোটেই সুখকর নয়। ভারতীয় দলের প্রাক্তন লেগ স্পিনার লক্ষণ শিবরামকৃষ্ণণ ‘‌বর্ণবৈষম্যের’‌ অভিযোগ এনে বিসিসিআইয়ের ধারাভাষ্যকারের প্যানেল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

শিবরামকৃষ্ণণ জানিয়েছেন, দিনের পর দিন তাঁর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। ইচ্ছাকৃত ভাবে তাঁকে ধারাভাষ্য দেওয়ার পাশাপাশি টস করার মুহূর্তে মাঠে থাকার বা পোস্ট ম্যাচ প্রেসেন্টেশনের সময় হাজির থাকার সুযোগ দেওয়া হয়নি। এক্স হ্যান্ডেলে নিজের ক্ষোভ উগরে দিয়ে শিবরামকৃষ্ণণ লিখেছেন, ‘‌ আমি বিসিসিআইয়ের ধারাভাষ্যকারের প্যানেল থেকে পদত্যাগ করলাম। আমাকে ২৩ বছর ধরে টসের সময় বা ম্যাচের পর পুরস্কার প্রদান অনুষ্ঠানে ব্যবহার করা হয়নি। অথচ আমার অনেক পরে এসেছে, এমন নতুন ভাষ্যকাররা সে সুযোগ পেয়েছে। এমনকি রবি শাস্ত্রীর মতো ক্রিকেটার ভারতীয় দলের কোচও হয়েছে। কী মনে হয়, এর পেছনে কী কারণ থাকতে পারে?‌’‌

তাহলে আপনি কি বর্ণবৈষম্যের কথা বলছেন?‌ শিবরামকৃষ্ণণের জবাব, ‘‌ ঠিক ধরেছেন, বর্ণবৈষম্য। আমার পদত্যাগ করাটা বড় ব্যাপার নয়। তবে এতদিন যেটা সামনে আসেনি টিভি প্রোডাকশন ঘিরে, তা আরও বড় আকারে সামনে আসবে।’‌

শিবা নামেই ক্রিকেট মহলে জনপ্রিয় ভারতীয় এই লেগ স্পিনার। ১৯৮৩ থেকে ৮৭র মাঝে তিনি ভারতের হয়ে ৯টি টেস্ট ও ১৬টি একদিনের ক্রিকেট ম্যাচ খেলেছিলেন। টেস্টে পেয়েছিলেন ২৬ উইকেট। যার মধ্যে ৫ উইকেট ৩বার। একদিনের ক্রিকেটে তাঁর শিকার ১৫। ১৯৮৪তে ইংল্যান্ডের বিরুদ্ধে এক ম্যাচে ১২ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন। ১৯৮৫তে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জয়ের পেছনে শিবরামকৃষ্ণণের ঘূর্ণি বলের বিশেষ অবদান ছিল। খেলা ছাড়ার পর ধারাভাষ্যকার হিসেবে যুক্ত ছিলেন এতদিন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *