অলস্পোর্ট ডেস্ক: আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া ইস্যুতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ভূমিকাকে দায়ি করে টি২০ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা এতদিন পর্যন্ত গোঁ ধরে বসেছিল, ভারতের সঙ্গে কোনও ম্যাচ না খেলার ব্যাপারে অন্তত দ্বিপাক্ষিক সফরের মাধ্যমে। এখন তাদের সেই জেদ থেকে সরে আসার ইঙ্গিত মিলেছে। সম্প্রতি বিসিসিআইকে মেল করে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সফর পুনরায় চালুর আবেদন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। এই খবর জানিয়েছেন বিসিবির ডিরেক্টার( ক্রিকেট অপারেশন্স) নাজমুল আবেদিন ফাহিম।
বিসিবির তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমান সম্পর্কে আইপিএলের চেয়ারম্যান অরুন ধুমালের মন্তব্যের পর। তিনি মুস্তাফিজুরের আইপিএল থেকে বাদ যাওয়াকে ‘দুর্ভাগ্যজনক’ বলেছেন। তারপরই বিসিবি যোগাযোগ করেছে বিসিসিআইয়ের সঙ্গে দু’দেশের মধ্যে ক্রিকেট চালুর স্বার্থে।
বিসিবি কর্তা নাজিমুল জানিয়েছেন, ‘ আমরা বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা চালাচ্ছি। তারই একটা অঙ্গ হিসেবে চিঠিতে যোগাযোগ করেছি বিসিসিআইয়ের সঙ্গেও। তাতে লিখেছি, ভারতীয় পুরুষ ক্রিকেট দলের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। অন্যদিকে, বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের ভারত সফরে যাওয়ার কথা। এই সফর যাতে হয়, এবং এছাড়া অন্য কোনও ক্রিকেট খেলা দু’দেশের মধ্যে যাতে শুরু করা যায় আবার, সেই অনুরোধ বিসিসিআইয়ের কাছে রেখেছি মেল মারফত।’
এখন দেখার বিসিসিআই কী জবাব দেয় বিসিবির মেলের? আগের মতো সম্পর্ক আবার স্বাভাবিক হয় কিনা দু’দেশের মধ্যে ক্রিকেট শুরুর জন্য।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
