অলস্পোর্ট ডেস্ক: আইপিএলে অংশগ্রহনকারী দলগুলোর জন্য এক নতুন নিয়ম চালু করল বিসিসিআই। এখন থেকে সেই নিয়ম অনুযায়ী ১৬ জনের তালিকায় না থাকা ক্রিকেটাররা ম্যাচ চলাকালীন মাঠে ঢুকতে পারবেন না, যত্রতত্র ঘোরাফেরা করতে পারবেন না। এমনকি সতীর্থ ক্রিকেটারের জন্য জল, অন্যান্য পানীয়, ব্যাট, খেলার সরঞ্জাম নিয়েও নয়। বা বার্তা দেওয়ার অছিলাতেও নয়।
এই নিয়ম প্রয়োগের ফলে আইপিএল প্রোটেকলে আরও বেশি কড়াকড়ি দেখালো বিসিসিআই। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিদের এই নিয়ম অবগত করাও হয়েছে। এর ফলে টিম শিটে থাকা ১৬ ক্রিকেটারদের মধ্যেই কাউকে না কাউকে ব্যাটিং ও বোলিংয়ে বাইরে বদলি খেলোয়াড় ও সতীর্থদের সহযোগিতায় দায়িত্ব নিতে হবে। এমনকি প্রথম একাদশের বাইরে থাকা বাকি ক্রিকেটাররাও বাউন্ডারি লাইনের ধারে অহেতুক ঘোরাঘুরি করতে পারবেন না। শুধুমাত্র ৫জন বিব পরা ক্রিকেটার বাউন্ডারি লাইনের ধারে থাকতে পারেন। আর সেই ৫জন হতে পারেন ১৬ জনের থেকে, অথবা তার বাইরে থাকা স্কোয়াড থেকে। কিন্তু সংখ্যাটা ৫য়ের বেশি নয়।
দলের বাকি ক্রিকেটাররা ডাগআউটে থাকতে পারেন। তবে ম্যাচ চলাকালীন তারা বাউন্ডারি লাইন ও এলইডি বিজ্ঞপন ডিসপ্লে বোর্ডের মাঝের অংশ দিয়ে যাতায়াত করতে পারবেন না। তাছাড়া সময় নষ্ট বন্ধ করতে মাঠে সতীর্থ খেলোয়াড়ের জন্য পানীয় বয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ আরোপ হয়েছে, যে নিয়ম আছে তার সঙ্গে নতুন নিয়ম জুড়ে।
আর একটি নিয়মের কড়াকড়ি আনা হয়েছে। সেটা হল, যে ক্রিকেটাররা প্রথম একাদশে নেই বা পরিবর্ত ফিল্ডার হিসেবে মাঠের ভেতর নেই, তাদের ট্রেণিং বিব পরে থাকতে মাঠে থাকতে, আর বাউন্ডারি লাইন ও এলইডি বিজ্ঞাপন ডিসপ্লে বোর্ডের মাঝে চলাফেরা করতে।
শুধু খেলার দিনের ক্ষেত্রেই নয়, চলতি আইপিএল মরশুমে বিবিসিআই নিয়মে আরও কিছু বিধিনিষেধ এনেছে ম্যাচ ডে প্র্যাকটিসের ক্ষেত্রেও। প্র্যাকটিসের সময় ট্রেণিং এরিয়ায় প্রবেশের ব্যাপারেও। সাপোর্ট স্টাফ মুভমেন্টের ওপর বিধিনিষেধ আরও করা হয়েছে। এগুলো সবই করা হয়েছে প্লেয়িং এরিয়ায় অহেতুক ভিড় কমাতে খেলাটা সুষ্ঠুভাবে শেষ হওয়ার সুযোগ দিতে। এর ফলে দলগুলোর জন্য বাউন্ডারি লাইনের ধারে ফ্রি মুভমেন্টের ওপর নিষেধাজ্ঞা জারি হল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
