Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ হারলেও আইপিএলে নজির গড়লেন গুজরাট টাইটান্সের ব্যাটার সাই সুদর্শন। শুক্রবার চিন্নাস্বামী স্টেডিয়ামের মাঠে গুজরাট টাইটান্সের হয়ে ওপেন করতে নেমে ৫৮ বলে ১০০ রানের অনবদ্য ইনিংস খেলেন সুদর্শন। ২৪ বছর বয়সী তামিলনাড়ুর এই ব্যাটার শতরান করার সুবাদে রেকর্ড বইয়ে নিজের নাম তুলেছেন।

ভারতীয় দলের ক্রিকেটার সুদর্শন তিনটি ফরম্যাটেই নিজের দক্ষতা আগেই তুলে ধরেছেন। এবার আরসিবির বিরুদ্ধে আইপিএলের ম্যাচে সুদর্শন প্রথম ভারতীয় ও বিশ্বে দ্বিতীয় ব্যাটার, যিনি টানা ৩ মরশুম ব্যাক টু ব্যাক শতরান করার কৃতিত্ব দেখিয়েছেন। এর আগে ক্রিস গেইল আইপিএলের পরপর ৩ মরশুম এই শতরান করার অধিকারী ছিলেন। গেইল আরসিবির হয়ে ২০১১ সালে দু’‌বার এবং ২০১২ ও ১৩ মরশুমের আইপিএলে একটি করে শতরান করেন। সেখানে সাই সুদর্শন এই কৃতিত্ব দেখালেন ২০২৪, ২০২৫ ও ২০২৬ মরশুমের আইপিএলে শতরান করার সুবাদে।

সুর্দশন গুজরাট টাইটান্সের হয়ে ওপেন করে ঝোড়ো ব্যাটিংয়ের সাহায্যে ৫৭ বলে ১০০ রানের গন্ডি ছুঁয়ে ফেলেন। গুজরাটের ইনিংসের ১৫তম ওভারে আরসিবির সুযশ শর্মার বলে সিঙ্গলস নিয়ে শতরান পূর্ণ করেন তিনি। সুদর্শনের ইনিংস সাজানো ছিল ১১ টি বাউন্ডারি ও ৫টি ওভারবাউন্ডারিতে। অবশ্য এক বল পরেই আউট হয়ে যান।

গুজরাট টাইটান্সের হয়ে আইপিএলে এটা তৃতীয় শতরান। একমাত্র শুভমান গিলের এর থেকে বেশি শতরান রয়েছে গুজরাট টাইটান্সের হয়ে। ৬৬ ম্যাচে ২৭৪৬ রান করা শুভমানের দখলে আছে ৪টি শতরান। সুদর্শন বিশ্বের পঞ্চম ব্যাটার, যাঁর থেকে বেশি শতরান করার রেকর্ড রয়েছে বিরাট কোহলি, ক্রিস গেইল, জোস বাটলার, শুভমান গিলের। আরসিবির হয়ে বিরাট কোহলির ঝুলিতে রয়েছে ২৭৪ ম্যাচে ৮৯০৮ রান ও ৮টি শতরান। রাজস্থান রয়ালসের জোস বাটলারের ৮৩ ম্যাচে সংগ্রহ ৩০৫৫ রান ও ৭টি শতরান। আরসিবির জার্সি ক্রিস গেইলের ৮৫ ম্যাচে ৩১৬৩ রান ও ৫টি শতরান।

সুদর্শন আরও একটি রেকর্ড গড়েছেন আইপিএলে শতরান করার পথে। সবচেয়ে কম ইনিংস খেলে ২০০০ রানের গন্ডি পেরিয়ে যাওয়া, যে রেকর্ড এতদিন ক্রিস গেইলের দখলে ছিল। গেইল ৪৮ ইনিংস নিয়েছিলেন ২০০০ রান করতে। আরসিবির বিরুদ্ধে ম্যাচে সুদর্শনের দরকার ছিল ৭২ রান করা ক্রিস গেইলের ৪৮ ইনিংসের রেকর্ড ভাঙতে। গুজরাট টাইটান্স ইনিংসের নবম ওভারে ক্রুনাল পান্ডিয়ার শেষ বলে ছক্কা মেরে সেই লক্ষ্য মাত্রা পূরণ করেন সুদর্শন। ৪৭ ইনিংসে সুদর্শনের রান ২০২৮। তিনটি শতরান রয়েছে এতে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *