Cart Total Items (0)

Cart

All Sports India

‌অলস্পোর্ট ডেস্ক:‌ ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার কেএস ভরত সোসাল মিডিয়ায় তাঁর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন। ভারতের জার্সি গায়ে ৭টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। শেষবারের মতো ভারতীয় ক্রিকেট দলের উইকেটের পিছনে দাঁড়িয়েছিলেন ভরত, ইংল্যান্ডের বিরুদ্ধে ২০২৪ সালে বিশাখাপত্তনমের মাঠে।

৩২ বছর বয়সী ভরত ৭টি টেস্ট ম্যাচে করেছিলেন ২২১ রান। তাঁর সর্বোচ্চ রান ৪৪। আমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২৩ সালে। উইকেটকিপার হিসেবে তাঁর শিকার ১৯। তাঁর সেই কৃতিত্ব আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় একাদশে খেলার সুযোগ করে দেয়। ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওই ম্যাচে ডানহাতি ব্যাটার ভরত দ্বিতীয় ইনিংসে ২৩ রান করা ছাড়াও উইকেটের পিছনে ৫টি আউটের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।

সোসাল মিডিয়ায় আবেগপূর্ণ ভাবে ভরত বলেছেন, ‘‌ ভারাক্রান্ত কিন্তু গর্বিত মন নিয়ে ও কৃতজ্ঞ চিত্তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করছি। দেশের জার্সিতে আমার খেলাটাই ছিল সবচেয়ে গর্বের।’‌

ভরত আলাদা করে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মা, এবং প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়কে ধন্যবাদ জানিয়েছেন, তাঁর উন্নতিতে বিশেষভাবে অবদানের জন্য। বলেছেন,‘‌ আইপিএল অভিষেকের জন্য অধিনায়ক বিরাট কোহলির কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। ওঁর জন্যই আমি নিজের দক্ষতা তুলে ধরতে পেরেছি। রোহিত শর্মার নেতৃত্বে আমার টেস্ট অভিষেক ঘটেছিল। কোচ রাহুল দ্রাবিড়ের পরামর্শও প্রচন্ড কাজে লেগেছে। ভারতীয় ‘‌এ’‌ দল থেকে সিনিয়র ভারতীয় দলে সুযোগ পাওয়াটা তাঁরই জন্য। এটা কোনওমতো ভোলা যাবে না। তিনি আস্থা না রাখলে ভারতীয় সিনিয়র দলের জার্সি গায়ে চাপানো সম্ভব হত না।’‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *