অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার দিল্লিতে অনুষ্ঠিত সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকরী সমিতির বৈঠকে ভারতীয় ফুটবল দলের ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় আসিয়ান কাপে অংশ নেওয়া নিয়ে সংশয় কাটল। ৩ অক্টোবর কলকাতায় যুবভারতীতে ব্রাজিল জাতীয় দলরে বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ভারতের সিনিয়র দল। আর ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপ হবে ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর। এতেই একটা বিভ্রান্তি ছিল, ভারত কীভাবে প্রায় একইসময়ে দু’টো জায়গায় খেলবে? তার সমাধান করে ফেলেছেন ফেডারেশনের কার্যকরী কমিটির সদস্যরা। ফেডারেশন সভাপতি কল্যান চৌবের উপস্থিতিতে তাঁরা আলোচনা করে সিদ্ধান্ত নেন, ব্রাজিল ম্যাচ ও আসিয়ান কাপের জন্য দুটো ভিন্ন দল মাঠে নামবে। এতে ভারতের অনেক বেশি ফুটবলার আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ পাবেন।
তবে ভারতের দুটো ভিন্ন দলের অংশ নেওয়ার অর্থ তার আগে প্রস্তুতি শিবিরে অনেক বেশি সংখ্যায় ফুটবলারকে আটকে থাকতে হবে। সেক্ষেত্রে ব্রাজিল ম্যাচ ও ফিফা আসিয়ান কাপ শেষ হওয়ার আগে আইএসএল শুরুর সম্ভাবনা কম। এর আগে শোনা যাচ্ছিল, সেপ্টেম্বর থেকেই আইএসএল শুরু হবে। কিন্তু মোহনবাগান, ইস্টবেঙ্গল সব অন্যান্য দলগুলোর ফুটবলার জাতীয় দলের ম্যাচের জন্য প্রস্তুতি শিবিরে আটকে থাকলে, তারা আইএসএল খেলতেই চাইবে না সেসময়। এমনকি আইএসএলে খেলার শুরু করে আবার ফুটবলাররা জতীয় শিবিরে চলে গেলে দলের খেলায় ছন্দপতন ঘটতে বাধ্য। এর সঙ্গে জাতীয় দলে খেলার সময় চোট আঘাতের আশঙ্কা তো থাকেই। অতএব আইএসএল শুরুর দিন অক্টোবরের মাঝামাঝি পিছিয়ে গেলে অবাক হওয়ার কিছু নেই।
তাছাড়া ফেডারেশন তো এখনও নিশ্চিত নয়, কোন কোন ক্লাব শেষপর্যন্ত আইএসএল খেলবে। জামশেদপুর এফসি ইতিমধ্যেই জানিয়েছে, তারা আইএসএলে দল নামাবে না। তবে জামশেদপুরকে ১২ আগস্ট পর্যন্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সময় ধার্য করেছে ফেডারেশনের কার্যকরী কমিটি। আর একারণেই চার্চিল ব্রাদার্সকে আইএসএলে নেওয়া নিয়ে এখনই কোনও সিদ্ধান্তে আসতে পারেনি ফেডারেশন। ১২ আগস্ট পর্যন্ত অপেক্ষার পর তারা এব্যাপারে সিদ্ধান্ত নেবে।
ইতিমধ্যে সুনীল ছেত্রী সহ একাধিক ফুটবলপ্রেমী, বিশেষজ্ঞ জামশেদপুরের কাছে অনুরোধ রেখেছে না খেলার সিদ্ধান্ত থেকে সরে এসে আইএসএলে অংশ নেওয়ার জন্য। তবে জামশেদপুর কর্তৃপক্ষ সাফ জানিয়েছে, তাদের এই সিদ্ধান্ত আইএসএল ঘিরে বর্তমান ডামাডোলের জন্য নয়। এটা অনেক আগে থেকেই তারা ঠিক করে ফেলেছিলেন। তারা আগের মতোই ফুটবলার তুলে আনা ও গড়ার কাজ চালিয়ে যাবে ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে। ডায়মন্ড হারবার এফসি আইএসএলে খেলার জন্য প্রোমোশন পেয়েছে আইএসএলে খেলার জন্য। এমনকি তারা ২০২৬-২৭ মরশুমে আইএসএল খেলার নির্ধারিত ফিও জমা করেছে। এমনকি ইন্টার কাশীও। শুধুমাত্র মহমেডান স্পোর্টিংয়ের অবনমন ঘটে গেছে। তারা ফেডারেশনের কাছে আইএসএলের মূল পর্বে খেলার সুযোগ দেওয়ার জন্য আবেদন করলেও তা এখনও মঞ্জুর করেনি ফেডারেশন। আর কোন সাহসে ফেডারেশন তা করবে। মহমেডান ক্লাবে প্রশাসনিক ডামাডোল তো চরমে। ঘনঘন সভাপতি সব অন্যান্য পদে কর্তা বদল হয়েই চলেছে।
ফেডারেশনের টেকনিকাল কমিটির সুপারিশ মেনে কার্যকরী কমিটি অক্টোবরে আজেরবাইজানে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপ ও ফেস্টিভাল বিবিয়ানো ফার্নান্ডেজের ওপরই কোচ হিসেবে আস্থা রেখেছে। ম্যানেজার নির্বাচিত হয়েছেন রঞ্জিত বাজাজ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
