Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ ইলাভেনিল ভালারিভানের হাত ধরে ভারতের ঘরে আইচি নাগোয়া এশিয়ান গেমস থেকে এলো জোড়া রুপো। সোনম উত্তম মাস্কার ও ভিদর্ষ কে বিনোদের সঙ্গে জোট বেঁধে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে রুপো জিতেছেন ইলাভেনিল। এরপরই এয়ার রাইফেল ইভেন্টের জন্য শুটিং রেঞ্জ ফিরে ব্যক্তিগত বিভাগে রুপো জেতেন তিনি।

তামিলনাড়ুতে ১৯৯৯ সালে জন্ম এয়ার রাইফেল শুটার ইলাভেনিল ভালারিভানের। বর্তমানে গুজরাটের বাসিন্দা ১০ মিটার এয়ার রাইফেলে দক্ষ এই শুটার। প্রতিযোগিতামূল শুটিং শুরু করেন ২০১৪য় ব্যক্তিগত কোচ নেহা চৌহানের অধীনে। ভারতীয় দলে ইলাভেনিল প্রশিক্ষণ নেন দীপালি দেশপান্ডে, দীপক দুবের কাছে। ২০২০ টোকিও ও ২০২৪ প্যারিস অলিম্পিক্সে অংশ নিয়েছিলেন তিনি। মহিলাদের এয়ার রাইফেল শুটিংয়ে পারফরমেন্সের জোরে বিশ্বের এক নম্বর স্থানেও পৌঁছন। ইলাভেনিল আন্তর্জাতিক পর্যায়ে নিজের জাত চেনান সিডনিতে ২০১৮ আইএসএসএফ জুনিয়ার বিশ্বকাপে সোনা জিতে। সেটা ছিল তাঁর দ্বিতীয় আইএসএসএফ প্রতিযোগিতায় অংশ নেওয়া। তখনই জুনিয়ার বিশ্ব কোয়ালিফিকেশন রেকর্ড গড়েন তিনি। তারপর থেকে ইলাভেনিল আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ, আইএসএসএফ বিশ্বকাপ, এশিয়ান চ্যাম্পিয়নশিপে ঈর্ষনীয় সাফল্য পেয়েছেন।

নাগোয়া শুটিং রেঞ্জে ব্যক্তিগত ইভেন্টে ইলাভেলিন ধারাবাহিকতা দেখিয়ে মোট ২৫২.‌৪ পয়েন্ট স্কোর করে রুপো জেতেন। শেষ শটে জাপানের প্রতিযোগী হিনাতা তাইচির থেকে ০.‌৬ পয়েন্টে পিছিয়ে থেকে। হিনাতা এশিয়ান গেমস রেকর্ড সহ ২৫৩ পয়েন্ট করে সোনা জেতেন। দক্ষিণ কোরিয়ার অলিম্পিক চ্যাম্পিয়ন বান হিয়োজিন ব্রোঞ্জ পদক পান ২৩০.‌৪ স্কোর করার সুবাদে। এই ইভেন্টে অংশ নিয়েছিলেন ভারতের সোনম উত্তম নস্কর। তবে তিনি ১৬৭ স্কোর করে ষষ্ঠ স্থানে শেষ করেন।

তার আগে ভারতীয় শুটিং মহিল দল ১৮৯৮ পয়েন্ট করে রুপো জেতে। সোনম স্কোর করেন ৬৩৪.‌১, ইলাভেনিল ৬৩৩.‌৫ ও ভিদর্ষ ৬৩০.‌৪। দলগত ইভেন্টে সোনা জেতে চীন (‌ ১৯০৪.‌২)‌। ব্রোঞ্জ পদক লাভ করে জাপান(‌১৮৯৭.‌১)‌।

শুটিং থেকে আরও পদক আসার সম্ভাবনা সোমবার। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত ও দলগত বিভাগে।

তবে টেকবল ইভেন্টের মহিলা সিঙ্গলসে ব্রোঞ্জ পদকের প্লেঅফ ম্যাচ হেরে চতুর্থ স্থান পান ভারতের কুইমসি ডি’‌সুজা। ডাবলস বিভাগের প্লেঅফে মহম্মদ আনাসের সঙ্গে জুটি বেঁধে ভিয়েতনামের জুটির কাছে হেরে ব্রোঞ্জ পদক খোয়ান কুইমসি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...