অলস্পোর্ট ডেস্ক: ক্লাব জোট পরিচালিত ২০২৬-২৭ আইএসএল এবার শুরু হচ্ছে ১০ অক্টোবর ডাবল হেডার দিয়ে। উদ্বোধনী ম্যাচে কান্তিরাভা স্টেডিয়ামে স্পোর্টিং ক্লাব দিল্লির মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি। ওইদিনই ফতোরদায় দ্বিতীয় ম্যাচ এফসি গোয়ার মোকাবিলা করবে চেন্নাইন এফসি। আপাতত প্রথম দফায় সূচী প্রকাশিত হয়েছে। ১০ অক্টোবর, ২০২৬ থেকে ১৭ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। ১৩ দলের লিগের ম্যাচের প্রথম দফায় ৭৮য়ের মধ্যে ৫৩টি খেলা হবে শুক্রবার, শনিবার ও রবিবারে। অধিকাংশ ম্যাচ হবে বিকেল ৫টা ও সন্ধে সাড়ে ৭টায়।
চলতি মরশুমে মনিপুরের খুমন লামপাক স্টেডিয়ামে আইএসএল ম্যাচ হবে। নভেম্বরে (৮ থেকে ১৯) ভারতীয় দলের জন্য ২ সপ্তাহের আন্তর্জাতিক ব্রেকের পর ২৪ নভেম্বর ইম্ফলের খুমন লামপাক স্টেডিয়ামে নর্থ ইস্ট ইউনাইটেড খেলবে স্পোর্টিং ক্লাব দিল্লির বিপক্ষে। মোহনবাগান সুপার জায়ান্ট ১২ অক্টোবর গুয়াহাটির মাঠে নর্থ ইস্টের বিরুদ্ধে আইএসএলের প্রথম ম্যাচ খেললেও, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু-র ম্যাচের জন্য গতবারের চ্যাম্পিয়ন তাদের আইএসএল অভিযান শুরু করবে ১৮ অক্টোবর বিকেল ৫টায় ফতোরদা স্টেডিয়ামে চার্চিল ম্যাচ দিয়ে। মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল প্রথম দফার কলকাতা ডার্বিতে মুখোমুখি হবে ২৯ নভেম্বর যুবভারতীতে, সন্ধে সাড়ে ৭টায়। বাকি দলগুলোর হোম গ্রাউন্ড ঠিক হলেও ইন্টার কাশীর ঘরের মাঠ কী হবে, সেটা এখনও জানা যায়নি। ফলে সূচীতে তার উল্লেখ নেই। তবে আশা করা যায়, ইন্টার কাশী সেটা দ্রুত ঠিক করে ফেলবে।
আইএসএল সূচী
মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ: নর্থ ইস্ট( ১২ অক্টোবর, অ্যাওয়ে), স্পোর্টিং ক্লাব দিল্লি( ১৬ অক্টোবর, অ্যাওয়ে), চেন্নাইন এফসি( ২৬ অক্টোবর, হোম), পাঞ্জাব এফসি(৩১ অক্টোবর, হোম), ওড়িশা এফসি (৫ নভেম্বর, হোম), চার্চিল ( ২২ নভেম্বর, অ্যাওয়ে), ইস্টবেঙ্গল( ২৯ নভেম্বর, অ্যাওয়ে), ইন্টার কাশী(৫ ডিসেম্বর, অ্যাওয়ে), বেঙ্গালুরু এফসি ( ৯ ডিসেম্বর, হোম), মুম্বই সিটি (১৭ ডিসেম্বর, অ্যাওয়ে), এফসি গোয়া( ২২ ডিসেম্বর, অ্যাওয়ে), কেরালা ব্লাস্টার্স ( ১০ জানুয়ারি, হোম),
ইস্টবেঙ্গল এফসির ম্যাচ : চার্চিল( ১৮ অক্টোবর, অ্যাওয়ে), ইন্টার কাশী( ২৩ অক্টোবর, অ্যাওয়ে), চেন্নাইন এফসি( ৭ নভেম্বর, অ্যাওয়ে), স্পোর্টিং ক্লাব দিল্লি ( ২০ নভেম্বর, হোম), মোহনবাগান ( ২৯ নভেম্বর, হোম), পাঞ্জাব এফসি (৪ ডিসেম্বর, হোম), মুম্বই সিটি( ১৩ ডিসেম্বর, অ্যাওয়ে), বেঙ্গালুরু এফসি ( ১৭ ডিসেম্বর, অ্যাওয়ে), নর্থ ইস্ট( ২১ ডিসেম্বর, হোম),
ওড়িশা এফসি( ৩ ডিসেম্বর, হোম), এফসি গোয়া( ৯ জানুয়ারি, হোম), কেরালা ব্লাস্টার্স (১৬ জানুয়ারি, অ্যাওয়ে)।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
