Cart Total Items (0)

Cart

All Sports India

‌অলস্পোর্ট ডেস্ক:‌ অভিয়েক শর্মা ও বৈভব শর্মার বিধ্বংসী ওপেনিং জুটির জোরে ওয়েলিংটনের মাঠে তৃতীয় টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ পকেটে পুরো নিল ভারতীয় ক্রিকেট। নিউজিল্যান্ডের ১৯৮ রান তাড়া করতে নেমে ১৩.‌২ ওভারে সেই রান তুলে ফেলে ভারত। অভিষেক শর্মার ১১৩ ও বৈভব সূর্যবংশীর ৪৫ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে। শেষ দুটি টি২০ ম্যাচে জিতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করাই এখন লক্ষ্য ভারতের।

ওপেনিং জুটিতে ৭.‌১ ওভারে অভিষেক ও বৈভব যোগ করেন ১৩৩ রান। টি২০ ইতিহাসে যা একটা নজির। নিউজিল্যান্ড বোলার জ্যাকব ডাফির ওভারে ২৬ রান তুলে দুই ওপেনার বুঝিয়ে দেন দিনটা তাঁদেরই। অভিষেক ৩৮ বলে ১১ টি ছক্কা ও ৯টি বাউন্ডারি হাঁকিয়ে ১১৩ রান করেন। অভিষেক যখন আউট হন কাইল জেমিসনের বলে, তখন স্কোরবোর্ডে ভারতের রান দাঁড়ায় ১০ ওভারে ১৭৮-‌২। বাকি ১০ ওভারে জয়ের জন্য ভারতের দরকার ছিল মাত্র ২১ রান। ওপেনিং জুটিতে অভিষেকের সঙ্গে যোগ্য সঙ্গত করেন বৈভব ১৯ বলের বিধ্বংসী ইনিংস খেলে, ৪টি বাউন্ডারি ও ৪টি ছক্কা মেরে।

ম্যাচের পর ভারতীয় অধিনায়ক শ্রেয়স আইয়ার বিস্ময়ের সঙ্গে বলেন, ‘‌ ৫ ওভারে ১০০ রান তুলতে আমি এর আগে কাউকে দেখিনি। এককথায় এটা অসাধারন। ম্যাচের ভাগ্য নির্ধারণ তখনই হয়ে যায়।’‌

ভারত টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিল। ড্যারেন মিচেল ৮৯, ফিন অ্যালেন ৪০ ও বেভন জ্যাকবসের ৩৯ রানের সুবাদে ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৯৮ রান তুলেছিল নিউজিল্যান্ড।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...