Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ অলিম্পিক পদকজয়ী মীরাবাই চানু চোটের কারণ চীনের নিংবোতে অনুষ্ঠিত ২০২৬ বিশ্ব ভারোত্তলন চ্যাম্পিয়শিপ থেকে সরে দাঁড়ালেন। জানা গেছে, প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে সকালে গাঘামানোর সময় পিঠের ব্যথা অনুভব করেন চানু। তাতেই প্রতিযোগিতায় নামা সম্ভব হয়নি।

ঠিক ছিল, চানু মহিলাদের ৫৩ কেজি বিভাগে পদক জয়ের লক্ষে লড়বেন। নিজের ৪৮/‌৪৯ কেজি বিভাগ ছেড়ে। ৩২ বছর বয়সী ভারতীয় তারকা ভারোত্তলককে এই বদল আনতে হয়েছে ২০২৮ লস এঞ্জেলস অলিম্পিক্স মাথায় রেখে। ওই অলিম্পিক্সে মহিলাদের ৬টি ওজনের ক্যাটিগরিতে ৫৩ কেজি বিভাগের নীচে আর কোনও বিভাগ নেই প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। মহিলাজনিত শারীরিক সমস্যা ও কোচের কৌশলগত ভুলে প্যারিস অলিম্পিক্সে এক চুলের জন্য পদক হাতছাড়া হয় চানুর।

মীরাবাই চানু ৪৮ কেজি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। গত বছর ওই একই ওজন বিভাগে রুপোও জেতেন। তবে ২০২০ টোকিও অলিম্পিক্সে রুপো জিতেছিলেন ও ২০২২ বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন ৪৯ কেজি বিভাগে। এতদিন পর্যন্ত চানুর যাবতীয় সাফল্য এসেছে ৪৮/‌৪৯ কেজি বিভাগে অংশ নিয়ে।

চোটের কারণে চলতি বছরে এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারেননি চানু। সেই চোট সারিয়ে দারুনভাবে প্রত্যাবর্তন করেন চানু ২০২৬ কমনওয়েলথ গেমসে সোনা জিতে ও ২০২৬ আইচি-‌নাগোয়া এশিয়া গেমসে রুপোর পদক পেয়ে। নিংবো বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে না পারায় চানুর ২০২৮ লস এঞ্জেলসে যোগ্যতার্জন আপাতত আটকে রইল। কারণ অলিম্পিক্সে যোগ্যতর্জনের ১০ টি প্রতিযোগিতার এই বিশ্ব চ্যাম্পিয়নশিপ একটা। এই প্রতিযোগিতাগুলিতে অংশগ্রহণ ও ফলাফলের ভিত্তিতে ঠিক হবে কারা ২০২৮ লস এঞ্জেলস অলিম্পিক্সের মঞ্চে লড়বেন। অলিম্পিক কোয়ালিফিকেশন র‌্যাঙ্কিং(‌ওকিউআর)‌ কোটা ঠিক হবে সেই মাপকাঠি মেনে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...