Cart Total Items (0)

Cart

All Sports India

‌অলস্পোর্ট ডেস্ক:‌ জাতীয় ক্রীড়ানীতি ও জাতীয় প্রশাসনিক বিলের নিয়ম মেনে ৪ নভেম্বরের মধ্যে রাজ্য সংস্থার নির্বাচন করে নতুন কার্যকরী কমিটি গঠন করতে পারছে না আইএফএ। এমনকি ১৪ নভেম্বর আইএফএর নির্বাচন করা সম্ভব হচ্ছে না নির্বাচনী প্রক্রিয়ার নিয়মের বেড়াজালে আটকে গিয়ে। এতে একটা সংশয় দেখা দিয়েছে। আইএফএর অন্দরমহলেই প্রশ্ন উঠেছে, সময়মতো নির্বাচন করতে না পারায়, ভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচনে আইএফএর প্রতিনিধি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা?‌ একইসঙ্গে ভবিষ্যতে ফেডারেশনের কোনও কমিটিতে আর থাকার সুযোগ পাবেন কিনা আইএফএর কোনও প্রতিনিধি, এই প্রশ্নটাও উঁকি দিয়েছে।

এনিয়ে বেশ কিছুটা ধাঁধায় রয়েছেন আইএফএর কর্তারা। তাঁরা এব্যাপারে আইএফএ নিযুক্ত নির্বাচনী আধিকারিকের সঙ্গে কথা বললে, তিনি এব্যাপারে আইনি পরামর্শ নিতে বলেছেন। এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্য সংস্থার নির্বাচন না হওয়ায় ফেডারেশনের নির্বাচনে ভোটাধিকার আইএফএর প্রতিনিধি প্রয়োগ করতে পারবেন কিনা, সেটা ফেডারেশনের নিযুক্ত রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলেই জানতে হবে। তাঁর অনুমতি থাকলে কোনও সমস্যা নেই।

তবে আইএফএর কর্তাদের অবশ্যই জানা উচিত, রাজ্য সংস্থার নির্বাচন ৪ নভেম্বরের মধ্যে করতে না পারলেও, তাঁদের ফেডারেশনের নির্বাচনে ভোটদান আটকাবে না। কারণ তেমনই একটি অর্ডার রয়েছে দিল্লি হাইকোর্টের। অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের(‌এআইটিএ)‌ নির্বাচন ঘিরে রাজ্য টেনিস সংস্থার ভোটদান নিয়ে বিতর্ক মামলায়। সেই বিতর্কের নিষ্পত্তি ঘটিয়ে ১৯ জুন, ২০২৬য়ে দিল্লি হাইকোর্টের দুই মহামান্য বিচারপতি তেজস কারিয়া ও মধু জৈন তাঁদের অর্ডারের ২০.‌৬ ধারায় স্পষ্টভাবেই বলে দেন, অল ইন্ডিয়া টেনিস অ্যাসোশিয়েশনের অনুমোদিত রাজ্য সংস্থার এআইটিএ-‌র এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং ও কার্যকরী কমিটি গঠনের জন্য নির্ধারিত নির্বাচনে অংশ নিতে ও ভোটদানে কোনও বাধা নেই। ভোটাধিকার প্রয়োগের সময় জাতীয় ক্রীড়ানীতি ও জাতীয় ক্রীড়া প্রসানিক বিল মেনে রাজ্য সংস্থা নিজেদের কমিটি গঠন করতে না পারলেও।

এমন একটি অর্ডার আগে থেকেই রয়েছে বলে আইএফএ তার ভিত্তিতে ফেডারেশনের রিটার্নিং অফিসারের কাছে নিজেদের ভোটাধিকার প্রয়োগের অনুমতি পেতেই পারে। আশা করা যায়, সেই অনুমতি মিলেও যাবে। কারণ এআইটিএ-‌র নির্বাচনের ক্ষেত্রে যেটা প্রযোজ্য, সেটা ভারতের অন্যান্য সর্বভারতীয় ও রাজ্য ক্রীড়া সংস্থার ক্ষেত্রেও একই নিয়ম খাটবে। ইতিমধ্যে আইএফএ তাদের নির্বাচন প্রক্রিয়া নতুন করে এগিয়ে নিয়ে যেতে পারবে, সব নিয়ম মেনে আটঘাট বেঁধে। এব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন আইএফএ নিযুক্ত নির্বাচনী আধিকারিক দেবাশিস সেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...