Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ ভারতীয় হকি দলের বিজয়রথ থামানো যাচ্ছে না। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির লিগ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৮-‌০ গোলে হারিয়েছিল ভারত। দু’‌দিনের মধ্যে বুধবার মোহালির অলিম্পিয়ান বলবীর সিং ইন্টারন্যাশানাল হকি স্টেডিয়ামে সেমিফাইনালে সেই দক্ষিণ কোরিয়াকে ৮-‌১ গোলে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে গেলেন হরমনপ্রীতরা। বৃহস্পতিবার ভারত ফাইনালে মুখোমুখি হবে জাপানের।

ভারতের হয়ে গোল করেন দিলপ্রীত সিং(‌২১ ও ২৫ মিনিট)‌, শিলানন্দ লাকড়া(‌ ৪ ও ১৩ মিনিট)‌, হরমনপ্রীত সিং(‌৯ মিনিট)‌, সুখজিত সিং (‌২১ মিনিট)‌, অঙ্গদ বীর সিং(‌৩৬ মিনিট)‌, ও বিবেক সাগর সিং(‌৫৪ মিনিট)‌। হরমনপ্রীত সিংয়ের এটা টুর্নামেন্টের ১০ নম্বর গোল।

ভারত শুরুতে থেকে আক্রমণে ঝড় তুলে শিলানন্দের গোলে এগিয়ে গিয়েছিল। প্রথম কোয়ার্টারে কোরিয়ার হান সাংগজুন গোল করে সমতা ফেরানোয় মনে হয়েছিল লড়াই জমবে। কিন্তু বাকি সময় কোরিয়া দাঁড়াতেই পারেনি ভারতের আক্রমণের সুনামির মুখে। বিরতিতেই ভারত এগিয়ে যায় ৬-‌১ গোলে।

দিনের দ্বিতীয় সেমিফাইনালে জাপান ও মালয়েশিয়ার মধ্যে ম্যাচ নির্ধারিত সময়ে গোলশূণ্য শেষ হলে শুট আউটের প্রয়োজন হয় নিষ্পত্তির জন্য। জাপান শুট আউটের সবকটি শট গোলে পাঠালে মালয়েশিয়াকে হারায় ৫-‌৩ গোলে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...