Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ ভারত ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজের জন্য নির্বাচিত ভারতীয় ক্রিকেটাররা নিউজিল্যান্ডর সঙ্গে বাকি একদিনের ক্রিকেট ম্যাচে অংশ নিতে পারবেন না। স্বাভাবিকভাবেই দলে অদলবদল করতে হচ্ছে ভারতীয় কোচ ও টিম ম্যানেজমেন্টকে। দায়িত্ব ভাগ হয়ে যাচ্ছে কোচ ও কোচিং স্টাফদেরও।

অধিনায়ক শুভমান গিল, কে এল রাহুল ও আনশুল কম্বোজদের আগে থেকেই শুধুমাত্র তিনটি একদিনের মাচের দলে রাখা হয়েছিল। সেখানে কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজকে পুরো ৫ ম্যাচের সিরিজের জন্য বাছাই করে হয়েছিল। কিন্তু গিল, রাহুল ও আনশুলের মতো সিরাজ ও কুলদীপও ১৩ ও ১৫ নভেম্বর অনুষ্ঠেয় ২টি একদিনের ম্যাচে দলে থাকছেন না। তার পরিবর্তে এঁরা সকলেই বুধবার ওয়েলিংটনের উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। ব্যাটিং কোচ সীতাংশু কোটাক ও ফাস্ট বোলিং কোচ মরনি মর্কেলের সঙ্গে। গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের প্রস্তুতি সারতে। অন্যদিকে, একদিনের ক্রিকেট দলের সঙ্গে থাকছেন চিফ কোচ গৌতম গম্ভীর ও স্পিন কোচ সাইরাজ বাহুতুলে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট ম্যাচ হবে ১৯ থেকে ২৩ নভেম্বর বেসিন রিজার্ভের মাঠে, দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে ২৭ নভেম্বর থকে ১ ডিসেম্বর ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের মাঠে। ভারতের জন্য এই ২টি টেস্ট ম্যাচ জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-‌২৭য়ের ফাইনাল খেলার জন্য।

ভারতের হয়ে প্রথম ২টি একদিনের ম্যাচে গিল, রাহুল ও কম্বোজ খেললেও, কুলদীপ ও সিরাজকে বেঞ্চেই বসে কাটাতে হয়েছে। তৃতীয় একদিনের ম্যাচে কুলদীপ ও সিরাজের খেলার সম্ভাবনা কম। যশস্বী জয়সোয়াল, সাই সুদর্শন, দেবদূত পাড়িক্কাল, ধ্রুব জুরেল, ওয়াশিংযন সুন্দর, রবীন্দ্র জাদজা, যশপ্রীত বুমরা, প্রসিদ কৃষ্ণার মতো ভারতের ৮জন ক্রিকেটার, যাঁরা ২ ম্যাচ টেস্ট সিরিজের জন্য নির্বাচিত হয়েছেন, তাঁরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে লিনকনের মাঠে ৭ থেকে ১০ নভেম্বরের বেসরকারি টেস্ট ম্যাচে ভারতীয় ‘‌এ’‌ দলের প্রতিনিধিত্ব করছেন। ওই ম্যাচ শেষ হলে তাঁরাও বুধবার ওয়েলিংটনগামী টেস্ট দলে যোগ দেবেন। এঁদের বাইরে দলে আছেন ঋষভ পন্থ, নীতিশ কুমার রেড্ডি, আকাশ দীপ।

টেস্ট দলের ব্যাটারদের অনুশীলন দিতে নেট বোলার ও রিজার্ভ খেলোয়াড় হিসেবে নিউজিল্যান্ডে থেকে যাচ্ছেন ভারতের তিন ফাস্ট বোলার গুরনুর ব্রার, আকিব নবি, আর্শদীপ সিং। ১৯ নভেম্বর শুরু হওয়া প্রথম টেস্টের কথা মাথায় রেখে ১১ নভেম্বর থেকে ৬টি প্র‌্যাকটিস সেশন রাখা হয়েছে ভারতীয় দলের জন্য।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...